1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে লায়ন্স ও লিও ক্লাব ক্লাসিকের শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ প্রকৌশলী আব্দুর রশিদ আহবায়ক, এডভোকেট আরমান আজাদ সদস্য সচিব; পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন পটিয়ায় কাজ করতে গিয়ে পড়ে আহত কিশোরের মৃত্যু, শোকের ছায়া পরিবারে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে সায়েন্স ফেয়ার অনুষ্ঠিত

চট্টগ্রামের সবচেয়ে সুন্দর সড়কের গাছ কেটে ফেলার পরিকল্পনায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ

  • সময় মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৫৮৮ পঠিত

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ

চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণের জন্য নগরীর সবচেয়ে সুন্দর সড়কে শতাধিক গাছ কাটার পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ। গাছ কাটতে বন বিভাগ অনুমতি দিলেও এখনও অনুমতি দেয়নি ভূমির মালিক রেলওয়ে। এদিকে সড়কের গাছ কাটার বিরোধিতা করছে পরিবেশকর্মী ও নগরবাসী।

চট্টগ্রামে টাইগারপাস থেকে পলোগ্রাউন্ড পর্যন্ত সবুজে ঢাকা সড়কের একটি অংশ গেছে পাহাড় ঘেঁষে ওপর দিয়ে। আরেকটি অংশ পাহাড়ের পাদদেশে। মধ্যবর্তী পাহাড়ি ঢালে শতবর্ষীসহ নানান প্রজাতির ছোট-বড় গাছ। এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণের জন্য শতাধিক গাছ কাটবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ।

তবে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের এই এলাকায় শতবর্ষী গাছ কেটে র‍্যাম্প নির্মাণের বিরোধিতা করছেন পরিবেশকর্মী ও সচেতন নাগরিকরা।

নগরীর সবচেয়ে সুন্দর সড়কের সৌন্দর্যহানি ও পরিবেশ ধ্বংস করে কোনো উন্নয়ন কর্মকাণ্ড সমর্থনযোগ্য নয়, বলছেন নগর পরিকল্পনাবিদরা। প্রয়োজনে নকশা বা স্থান পরিবর্তন করে র‍্যাম্প নির্মাণের পরামর্শ তাদের।

চট্টগ্রাম ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার দেলোয়ার মজুমদার বলেন, কথা বললেই বলে প্রধানমন্ত্রীর প্রকল্প। জনগণের আকাঙ্ক্ষার সাথে যখন প্রধানমন্ত্রীর প্রকল্পের সংগতি দেখা দেয়, তখন জনগণের সাথে প্রধানমন্ত্রীর দূরত্ব বেড়ে যায়। প্রধানমন্ত্রীর সাথে জনগণের দূরত্ব যারা বাড়াচ্ছে আমি প্রধানমন্ত্রীর কাছে তাদের বিচার কামনা করছি।

সিডিএ’র প্রধান প্রকৌশলী  কাজী হাসান বিন শামস বলেন,শতবর্ষী গাছ কাটবো না। শতবর্ষী গাছ এখান পড়ছে না, কিছু ছোট গাছ পড়ছে। গাছগুলোকে রেখে নকশা যতোটা পরিবর্তন করা যায় সেটাই চেষ্টা করছি।

চার হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন চট্টগ্রামের প্রথম এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। এখন চলছে ১৫ পয়েন্টে র‍্যাম্প নির্মাণের কাজ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট