1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ লেখক আতিকুর রহমান’র আরবে মুসাফির গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা , তরুণ প্রজন্মকে আলোকিত পথ দেখাতে বইপড়া ও পারিবারিক শিক্ষার বিকল্প নেই চট্টগ্রামের খুলশীতে অবৈধ ক্যাসিনো ও অনলাইন স্ক্যামিং আস্তানায় পুলিশের অভিযান: ৭০ বিদেশি নাগরিক আটক ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী (সা.) উদযাপন বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের কৃতিসন্তান মিশকাতুল ইসলাম এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ। রাত ১২টার পর সন্তান কোথায়, খোঁজ রাখুন: বোয়ালখালীর ওসি পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পাবলিক হল রাতের অন্ধকারে মাদকসেবীদের নিরাপদ স্থান।

  • সময় সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৫৩০ পঠিত

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাটি একটি পুরনো উপজেলা। এই উপজেলায় অনেক ইতিহাস ঐতিহ্য নিয়ে বিভিন্ন স্থাপনা বা নিদর্শন রয়েছে যা বর্ণনা করে শেষ করা যাবেনা। সেই ইতিহাস ঐতিহ্যের নিদর্শন হচ্ছে সাতকানিয়া উপজেলা পাবলিক হল।যেটি সাতকানিয়া উপজেলা ভবনের একটু পশ্চিম দিকে সাতকানিয়া উচ্চ বিদ্যালয়ের খেলার মাটের সাথে লাগোয়া পূর্ব পাশে।যেই ভবনটির আগে সাতকানিয়া শহরে আর তেমন কোন ভবন পরিলক্ষিত হতনা। যেই ভবনটিতে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও প্রশাসনিক সেমিনার বা অনুষ্ঠান হত।এমনকি এই পাবলিক হলকে ঘিরে সাতকানিয়ার প্রশাসনিক অনেক কর্মকাণ্ড সম্পন্ন হত।এমনকি সাতকানিয়ার রাজনৈতিক,সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে এবং নানাভাবে প্রশিদ্ধ ব্যক্তির জীবনের স্মৃতির সাথে উন্নতির পথে সাতকানিয়া উপজেলা পাবলিক হল জড়িত। আজ কালের আবর্তনে অনেক ভবন, কমিউনিটি সেন্টার, হোটেল হওয়ায় সাতকানিয়া পাবলিক হলটি অযত্নে অবহেলায় পরিত্যক্ত ভবনে পরিণত হতে চলেছে।সাতকানিয়া পাবলিক হলকে কেন্দ্র করে প্রসিদ্ধ বা বড় হওয়া ব্যক্তিরাও পাবলিক হলের কথা ভুলে গেছে।এমনকি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন সাতকানিয়া পাবলিক হলটি চোখে দেখছেনা।বর্তমানে রাতের অন্ধকারে মাদকসেবীদের নিরাপদ স্থান।পাবলিক হলের বৈদ্যুতিক ফ্যান,চেয়ার ও আসবাবপত্রগুলি এখন আর অবশিষ্ট নেই।টিনগুলি চিদ্র হয়ে বৃষ্টি পড়ছে।দরজা জানালাগুলিও নেই।লোহার গ্রিলগুলিও দেখা যাচ্ছেনা।এককথায় বর্তমানে পাবলিক হলের অস্তিত্ব বিলীন হওয়ার পথে।
তাই পাবলিক হল নিয়ে এলাকার সচেতন ব্যক্তিরা জনপ্রতিনিধি ও প্রশাসনকে রক্ষার জন্য অনুরোধ জানান।
এব্যাপারে সাতকানিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী বলেন, পাবলিক হলের ব্যাপারে,পার্লামেন্ট সদস্য, উপজেলা চেয়ারম্যান, নির্বাহী অফিসার ও পৌর মেয়রের সাথে পরামর্শ করে দ্রুত সংস্কার ও রক্ষা করার জন্য উদ্যোগ নেওয়া হবে বলে জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট