1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক সমাজের জটিলতা নিরসনে সংলাপের আশ্বাস এমপি আবু সুফিয়ানের বরুমতির বাঁকে ও লেখক-পাঠকের প্রত্যাশা’ এবং ‘স্বাধীনতা ও আমাদের গর্ব’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল হাটহাজারীতে সশস্ত্র হামলা লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিল সম্পন্ন ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানালেন চট্টগ্রাম জেলা প্রশাসক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় ইফতার ও দোয়া মাহফিল চাউলের কার্ডের কথা বলে বোয়ালখালীতে ৬০ বছরের বৃদ্ধার স্বর্ণালংকার লুট নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় হত দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ ভূমি জরিপ উন্নয়ন সংস্থা চট্টগ্রাম জেলা শাখার ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে নালায় নিখোঁজ শিশুর লাশ মিলল ১৪ ঘণ্টা পর

  • সময় শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২০৯ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় শুক্রবার (১৮ এপ্রিল) রাতে ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে পানির তোড়ে নিঁখোজ শিশুর মরদেহ দুই কিলোমিটার দূরের চাক্তাই খাল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ৬ মাস বয়সী ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ বলেন, আমরা স্থানীয় লোকজনের সহায়তায় শিশুটির মরদেহ উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তর করেছি। নিহত শিশুর নাম শেরতাজ। সে আছাদগঞ্জ এলাকার মো. শহীদুলের ছেলে বলে জানান স্থানীয়রা।

এর আগে শুক্রবার রাত ৮টার দিকে কাপাসগোলা নবাব হোটেলের পাশে ব্যাটারিচালিত রিকশা করে বেড়াতে যাওয়ার সময় রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ নালায় পড়ে যায়। রিকশায় থাকা ৬ মাস বয়সী শিশু শেরতাজ ছিল তার মায়ের কোলে। রিকশাটি নালায় পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা চালক ও ওই শিশুর মাকে উদ্ধার করেন। তবে শেরতাজ পানির তোড়ে নিখোঁজ হয়। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে অভিযান চালালেও তাকে তাৎক্ষণিক উদ্ধার করা সম্ভব হয়নি।

চাক্তাই খাল চামড়ার গুদাম এলাকার প্রত্যক্ষদর্শী দিদারুল আলম বলেন, তারা প্রথমে চাক্তাই খালের শুকনো অংশে শিশুটির মরদেহ দেখে উদ্ধার করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট