1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
নিষিদ্ধ সংগঠন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় জেলহত্যা দিবস পালিত- মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির হিফজুল কুরআন বিভাগের সবকদান অনুষ্ঠান সম্পন্ন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের প্রতিযোগিতায় আত-তানযীল ইনস্টিটিউটের কৃতিত্ব জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত বোয়ালখালীতে ওয়ালটনের হাউজফুল অফারে ঘরভর্তি পণ্য পেলেন রীমা পটিয়ায় নব জাগরণ যুব সংঘের নতুন কমিটি গঠন জাতীয় সাংবাদিক সংস্থা, চট্টগ্রাম মহানগরীর অভিষেক উদযাপন ২৭ ডিসেম্বর ২০২৬। মীর মোহাম্মদ নাসির উদ্দিনের রোগমুক্তি কামনায় নগর স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ক্যাম্পের নিজ কক্ষে এসআইয়ের রহস্যজনক মৃত্যু, কারণ অনুসন্ধানে তদন্ত শুরু চাটগাঁ ভাষার বিশ্বায়নে AI হোক নতুন সম্ভাবনার সেতুবন্ধ – প্রফেসর অঞ্জলি বড়ুয়া

চট্টগ্রামে মুক্তধ্বনির “চেতনার দ্রোহে বহমান স্বাধীনতা ” আবৃত্তি সন্ধ্যা ও কথামালা অনুষ্ঠিত

  • সময় রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৯১৬ পঠিত

ফিজিও তহিদ রাসেলঃ

মুজিবশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তধ্বনি আবৃত্তি সংসদের “চেতনার দ্রোহে বহমান স্বাধীনতা “শীর্ষক আবৃত্তি ও কথামালা অনুষ্ঠান (৫ মার্চ,শনিবার) বিকেলে জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে অনুষ্ঠিত হয়।এতে অতিথি ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ,ডাঃ বিদ্যুৎ বড়ুয়া,প্রযুক্তি ও প্রজন্ম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন গোলাম মোহাম্মদ সরওয়ার মানিক, সম্মিলিত আবৃত্তি জোট,চট্টগ্রামের সভাপতি অঞ্চল চৌধুরী, এমউবি,৯২ব্যাচ, প্রযুক্তি ও প্রজন্ম ফাউন্ডেশনের সভাপতি আলম নূর,সাবেক কাউন্সিলর রেহেনা বেগম রানু।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তধ্বনি আবৃত্তি সংসদের সভাপতি মোহাম্মদ মছরুর হোসেন।
আবৃত্তিশিল্পী আশিক আরেফিন ও সোমা মুৎসুদ্দীর যৌথ সঞ্চালনায় এতে আমন্ত্রিত আবৃত্তি শিল্পী হিসেবে চট্টগ্রামের প্রতিনিধিত্বশীল আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী, ফারুক তাহের,মুজাহিদুল ইসলাম ,মোঃসেলিম ভুঁইয়া,শুভাশিস শুভ, লুবাবা ফেরদৌসী সায়কা,সজীব তনচঙ্গা,শেখ ফাইরুজ নওয়াল দুর্দনা, ,সুপ্রিয়া চৌধুরী ও অনির্বাণ চৌধুরী জিকু আবৃত্তি পরিবেশন করেন।
দ্বৈত আবৃত্তি করেন জেসিকা আহমেদ ও শারমিন সুলতানা, নাজিফা তাজনুর ও মোহাম্মদ হামিদ।এছাড়াও বৃন্দ আবৃত্তিতে অংশগ্রহণ করে মুক্তধ্বনি আবৃত্তি সংসদের মোহাম্মদ মছরুর হোসেন,
এসএম সোলায়মান সবুজ,আশিক আরেফিন,নাছরিন তমা,বিবি ফাতেমা,
জাওইদ আলী চৌধুরী,হামিদা খাতুন পান্না,হিজবুল্লা আল হাদী,
সোমা মুৎসুদ্দী, আফিয়া আনজুমান বৃষ্টি, মোহাম্মদ আব্দুর রউফ,বিবি ফাতেমা আক্তার,নাবিলা আক্তার ইস্পা,ইসরাত জাহান,আতিকুর রহমান,আয়াজ সানি,আবদুল আওয়াল মুন্না,রিয়াজ উদ্দিন,রেদোয়ান রিদয়, জান্নাতুল মাওয়া আনিশা এবং বাঁশিতে বাপ্পিরাজ।অনুষ্ঠানে, বক্তারা বলেন,চেতনার বোধ কে শাণিত করলে মানুষের জানার ও বোঝার আগ্রহ বাড়ে।বঙ্গবন্ধুর ডাকে যে স্বাধীনতা এসেছিলো,তার সম্মান রক্ষা করতে হবে।কোন অপশক্তিকে প্রশ্রয় দেয়া যাবে না।আবৃত্তির মাধ্যমে স্বাধীনতার পঙক্তিমালা নিজস্ব বোধকে শাণিত করে।এটি মানুষের মনন বিকাশে সহায়তা করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট