1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে লায়ন্স ও লিও ক্লাব ক্লাসিকের শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ প্রকৌশলী আব্দুর রশিদ আহবায়ক, এডভোকেট আরমান আজাদ সদস্য সচিব; পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন পটিয়ায় কাজ করতে গিয়ে পড়ে আহত কিশোরের মৃত্যু, শোকের ছায়া পরিবারে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে সায়েন্স ফেয়ার অনুষ্ঠিত

চট্টগ্রাম চকবাজারের বালি আর্কেডে যাত্রা শুরু করল অ্যাপেল প্রোডাক্টের প্রিমিয়াম রিসেলার “iStock BD”

  • সময় সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৮২৭ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

১৬-ই সেপ্টেম্বর ২০২২ অপরাহ্নে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব আ,জ,ম নাসির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কেক ও ফিতা কেটে আউটলেট টির শুভ উদ্ভোধন ঘোষনা করেন। এ সময় উনার সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি চিটাগং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট জনাব মাহাবুবুল আলম এবং শেঠ প্রোপারটিজের ব্যবস্থাপনা পরিচালক জনাব সোলায়মান আলম শেঠ।

এ সময় অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছায় বরন করে নিয়ে ক্রেস্ট প্রধানের মাধ্যমে সম্মানিত করেন ‘আইস্টক বিডি লিমিটেড’র চকবাজার আউটলেট ম্যানেজার জনাব মনিরুজ্জামান এবং এক্সিকিউটিভ পাইলট ও নাইম উদ্দিন নয়ন।

প্রধান অতিথি আ জ ম নাসির উদ্দিন তার বক্তব্যে বলেন, দেশ ডিজিটালি এগিয়ে যাওয়ার ফলে বাংলাদেশে ও অ্যাপল প্রোডাক্টের চাহিদা বেড়ে গেছে। ক্রমবর্ধমান গ্রাহক চাহিদার কথা মাথায় রেখে আইস্টক বিডি চট্টগ্রামে তাদের এই শাখাটির যাত্রা শুরু করে। অ্যাপলের সব ধরনের অথেন্টিক প্রোডাক্ট গ্রাহকের হাতে তুলে দিতে তাদের এই প্রচেষ্টাকে আমি স্বাগত জানাই।

মালয়শিয়া থেকে ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব ইয়াসিনুজ্জামান (তামিম),

অনুষ্ঠানে আইস্টক বিডি-র হেড অব বিজনেস মুহাম্মদ আরিফ খান জানান অ্যাপলের সব প্রোডাক্ট একই ছাদের নিচে প্রাপ্তির সহজ লভ্যতাকে মাথায় রেখে আমরা চট্রগ্রামে আমাদের এ শাখাটি ওপেন করতে যাচ্ছি। তাই গ্র্যান্ড ওপেনিংডে হিসেবে আমরা দিচ্ছি বিভিন্ন অফার ও নগদ মুল্যছাড়।

আইস্টক বিডি-র পরিচালক হাসানুজ্জামান তানভীর কোম্পানির বিক্রয় পরবর্তী গ্রাহকসেবা, সফটওয়্যার সাপোর্ট এবং ওয়ারেন্টি সাপোর্ট নিয়ে বিশেষভাবে আলোচনা করেন ও চট্টগ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এতে অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন। র‌্যাঙ্কস এফসি প্রপার্টিজ লিমিটেডের সিইও তানভীর শাহরিয়ার রিমন, বারকোড ক্যাফের সত্তাধিকারী মনজুরুল হক, কনকর্ড খুলশী টাউনের প্রেসিডেন্ট রুম্মান আহমেদ, স্পীকারস কাউন্সিল’র সিইও ইমরান আহমেদ, চট্টগ্রাম জুনিয়র চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক শান শাহেদ, প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট