1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
আহলা দরবার শরীফে মওলা আলী (রাঃ)-এর স্মরণে ওরশে পাক ও ইফতার মাহফিল জাটকা সংরক্ষণ কর্মসূচি: দক্ষিণ হালিশহরে ২৯৩ জেলে পরিবার পেল ৮০ কেজি করে চাল ইপিজেডে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বোয়ালখালীতে শালিস বৈঠকে ঢলে পড়ে বিএনপি নেতার মৃত্যু বাঘাইছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার প্রদান এইচডাব্লিউপিএল এর উদ্যোগে চলমান যুদ্ধ বন্ধের আহ্বানে কধুরখীল মারজিন বৌদ্ধ বিহারে বিশ্বশান্তি কামনায় হাজার বাতি প্রজ্বলন ও প্রার্থনা সীতাকুণ্ডে বেসরকারি হাসপাতাল ও ল্যাব এসোসিয়েশনর ইফতার মাহফিল বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের ঈদ বস্ত্র বিতরণ। চট্টগ্রামের সাবেক এমপি মুজিবের বাসায় গুলি: লুট হওয়া অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রামে আইনজীবীদের মানববন্ধন

চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।

  • সময় বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০৬ পঠিত

এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ

বুুধবার(১৯ ফেব্রুয়ারি)২০২৫খ্রিঃ সকাল ৯ঃ০০ ঘটিকার সময় চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত কল্যাণ সভার শুরুতে চট্টগ্রাম পুলিশ সুপার- থানা, ফাড়িঁ, তদন্ত কেন্দ্র, ক্যাম্প ও পুলিশ লাইন্সে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সাথে মুক্ত আলোচনা করেন।
এ সময় পুলিশ সদস্যগণ অত্যন্ত সাবলীলভাবে তাদের সমস্যা ও প্রস্তাব উপস্থাপন করেন।
পুলিশ সুপার জনাব সাইফুল ইসলাম তাদের বক্তব্য ও আবেদন অত্যন্ত ধৈর্য সহকারে শুনে তাৎক্ষণিকভাবে সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।

তিনি বিভিন্ন ইউনিটে বিশুদ্ধ পানির ফিল্টার, টেলিভিশন, ফ্রিজ ও আসবাবপত্র প্রদান এবং ধোপাছড়ি তদন্ত কেন্দ্রের আইসিকে একটি মোটরসাইকেল হস্তান্তর করেন।
তিনি সকলের উদ্দেশ্যে বলেন, পুলিশ সদস্যদের কল্যাণের জন্য তিনি অত্যন্ত আন্তরিক এবং শৃঙ্খলার ব্যাপারে অত্যন্ত কঠোর। পুলিশ সদস্যদের কল্যাণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে জেলা পুলিশ সার্বক্ষণিক সচেষ্ট থাকবে বলে সকলকে আশ্বস্ত করেন।

তিনি বলেন, জনগনের যে কোন আইনি সমস্যা নিরসনে সর্বদা প্রস্তুত থাকতে হবে। কখনো কোন পরিস্থিতির কাছে নত স্বীকার না করে দায়িত্ব পালনের জন্য সকলকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। জাতীয়, রাষ্ট্রীয় ও সামাজিক স্বার্থকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে স্থান দিতে হবে।
তিনি ফোর্সের আবাসন, যানবাহন, খাবার, খেলাধুলা ও বিনোদন এবং নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয়ে জেনে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন অফিসারদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) জনাব মো: জুনায়েত কাউসার এর সঞ্চালনায় এ সময় চট্টগ্রাম জেলা পুলিশের সকল উর্ধ্বতন কর্মকর্তাগন, সার্কেল অফিসার ও অফিসার্স ইনচার্জগন উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট