1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
এপেক্স বাংলাদেশের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত বাঘাইছড়িতে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত প্রতিকূলতা মোকাবেলা সক্ষমতা প্রমাণের পর আমিরাতে শিক্ষার্থীরা সশরীরে ক্লাস শুরু করেছে: দুবাই শাসক শেখ মোহাম্মদ চট্টগ্রাম জামেয়া কমিল মাদ্রাসায় ‘আরবি ভাষা চর্চায় দক্ষতা নির্ণয় সূচক অনুষ্ঠান- ২০২৬ অনুষ্ঠিত পটিয়ায় হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু, থানায় মামলা। চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন ১৬ ফ্লাইটে ৬ হাজার হজযাত্রী সৌদি আরবের জেদ্দা যাবেন বাঘাইছড়ি উপজেলায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পরিক্ষা উপকরণ বিতরণ চট্টগ্রামে হাম-রুবেলার জরুরি টিকাদান শুরু ২০ মে ৭ লাখ ৬৭ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা চট্টগ্রামে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত

চট্টগ্রাম মহানগরে জাতীয় নাগরিক পার্টির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা।

  • সময় রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১০১ পঠিত

আ‌মিনুল হক রিপন, চট্টগ্রামঃ

“আগামীর রাজনীতিতে এনসিপির ইশতেহারে লিপিবদ্ধ বঙ্গোপসাগরী রাজনীতি হিস্যাকে গুরুত্ব আকারে দেখা হবে এবং বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে” চট্টগ্রাম মহানগর এনসিপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এস এম সুজা উদ্দীন।

 

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানার প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ (শনিবার) দিন ব্যাপী নগরীর বিভিন্ন স্থানে এনসিপি’র এই ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

একিই দিনে চট্টগ্রাম মহানগরীর আওতাধীন চকবাজার থানা,পাচঁলাইশ থানা, কোতোয়ালি থানা, খুলশি থানা,ডাবলমুরিং থানা, বায়েজিদ থানা,বন্দর থানা ও আকবর শাহ থানায় আলাদা আলাদাভাবে বিভিন্ন সংগঠকদের সাথে এই ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দীন,চট্টগ্রাম মহানগর যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন, যুগ্ম সমন্বয়কারী জুবায়ের হোসেন,যুগ্ম সমন্বয়কারী জসিমউদদীন ওপেল সহ চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ ও থানা সংগঠকরা।

এসময় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দীন বলেন “আগামীর রাজনীতিতে এনসিপির ইশতেহারে লিপিবদ্ধ বঙ্গোপসাগরী রাজনীতি হিস্যাকে গুরুত্ব আকারে দেখা হবে এবং বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে তারুণ্যের বিকল্প নেই, আগামীতেও যাতে কোন ফ্যাসিবাদের সৃষ্টি না হয় সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।”

উক্ত অনুষ্ঠানে গণ-অভ্যুত্থান থেকে উঠে আসা নতুন রাজনৈতিক দল এনসিপি কে গণমানুষের কাছে পৌঁছে দিতে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট