1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আহলা দরবার শরীফে মওলা আলী (রাঃ)-এর স্মরণে ওরশে পাক ও ইফতার মাহফিল জাটকা সংরক্ষণ কর্মসূচি: দক্ষিণ হালিশহরে ২৯৩ জেলে পরিবার পেল ৮০ কেজি করে চাল ইপিজেডে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বোয়ালখালীতে শালিস বৈঠকে ঢলে পড়ে বিএনপি নেতার মৃত্যু বাঘাইছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার প্রদান এইচডাব্লিউপিএল এর উদ্যোগে চলমান যুদ্ধ বন্ধের আহ্বানে কধুরখীল মারজিন বৌদ্ধ বিহারে বিশ্বশান্তি কামনায় হাজার বাতি প্রজ্বলন ও প্রার্থনা সীতাকুণ্ডে বেসরকারি হাসপাতাল ও ল্যাব এসোসিয়েশনর ইফতার মাহফিল বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের ঈদ বস্ত্র বিতরণ। চট্টগ্রামের সাবেক এমপি মুজিবের বাসায় গুলি: লুট হওয়া অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রামে আইনজীবীদের মানববন্ধন

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে দক্ষিণ জেলা পেশাজীবী অধিকার পরিষদের সদস্য সচিব মহিউদ্দীন কাদের মনোনয়ন ফরম জমা

  • সময় শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২৬৩ পঠিত

পেশাজীবী অধিকার পরিষদ-চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক ও প্রাবন্ধিক মহিউদ্দীন কাদের চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) সংসদীয় আসন থেকে গণঅধিকার পরিষদ দলীয় কার্য্যলয়ে কেন্দ্রীয় কমিটির সভাপতি ভিপি নুরুল হক নুরের নিকট দলীয় মনোনয়ন ফরম জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডাঃ জাফর মাহমুদ, সহ-সভাপতি মাস্টার শামসুল আলম, গণঅধিকারের দপ্তর সম্পাদক রিজোয়ান রুপ দিনেশ, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ-চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ, গণঅধিকারের সহ সাধারণ সম্পাদক কামরুন নাহার ডলি, কেন্দ্রীয় কমিটির টেকসই ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান সুমন, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মঞ্জুর মোরশেদ, বাংলাদেশ যুব অধিকার পরিষদের চট্টগ্রাম মহানগর সভাপতি সাহেদুল ইসলাম প্রমুখ।

মহিউদ্দীন কাদের বলেন- চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও দেশের অর্থনৈতিক দিক থেকে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সিংহভাগ রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউজের অবস্থানও এই আসনে। চসিকের ২৭ থেকে ৩০ নম্বর এবং ৩৬ থেকে ৪১ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১১ আসন। পতেঙ্গা, বন্দর, সদরঘাট ও ইপিজেড থানা এবং ডবলমুরিং থানার একাংশ পড়েছে এ আসনে। এখানে রয়েছে দেশের প্রধান সমুদ্রবন্দর, দুটি বৃহৎ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, বিমানবন্দর, নৌ-বিমানঘাঁটি, তেল শোধনাগার পদ্মা-মেঘনা-যমুনা ও ইস্টার্ন রিফাইনারিসহ জাতীয় বেশকিছু গুরুত্বপূর্ণ স্থাপনা।
তিনি আরও বলেন টেকনাফ থেকে তেতুলিয়া বাংলার আপামর জনসাধারণ একটি নামকে ধারণ করে সেটা হলো ভিপি নুর। ট্রাক প্রতিককে চেনাতে হবে। টেকনাফ থেকে তেতুলিয়া বাংলার আপামর জনসাধারণ একটি নামকে চিনে সেটা হলো ভিপি নুর। গণঅধিকার পরিষদের ট্রাক প্রতিককে চেনাতে হবে। মানুষের ঘরে ঘরে যেতে হবে। আগামী নির্বাচনে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে। তবেই ভালো কিছু হবে আমাদের জন্য। আশাকরি দল আমাকে মনোনয়ন দিলে জনগণের মৌলিক অধিকার, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠা করাই আমার মূল লক্ষ্য।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট