1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক সমাজের জটিলতা নিরসনে সংলাপের আশ্বাস এমপি আবু সুফিয়ানের বরুমতির বাঁকে ও লেখক-পাঠকের প্রত্যাশা’ এবং ‘স্বাধীনতা ও আমাদের গর্ব’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল হাটহাজারীতে সশস্ত্র হামলা লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিল সম্পন্ন ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানালেন চট্টগ্রাম জেলা প্রশাসক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় ইফতার ও দোয়া মাহফিল চাউলের কার্ডের কথা বলে বোয়ালখালীতে ৬০ বছরের বৃদ্ধার স্বর্ণালংকার লুট নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় হত দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ ভূমি জরিপ উন্নয়ন সংস্থা চট্টগ্রাম জেলা শাখার ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

চন্দনাইশের নবনির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান।

  • সময় সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪১১ পঠিত

ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি।

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিগত ৫ ই জানুয়ারি ২০২২ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা আয়োজন করে চন্দনাইশ সমিতি চট্টগ্রাম।
নগরীর জিইসি মোড়ের বনৌজর রেষ্টুরেন্টে ৫ ই ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা ৭:৩০ টায় অনুষ্ঠিত হয়।চন্দনাইশ সমিতি চট্টগ্রামের সভাপতি আলহাজ্ব আবু তাহের চৌধুরী সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিসের সঞ্চালনায় এতে সংবর্ধিত চন্দনাইশ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ১ নং কাঞ্চনাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস শুক্কুর,২ নং জোয়ারা ইউনিয়ন চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন, ৪নং বরকল ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহিম (সহ সভাপতি চন্দনাইশ সমিতি চট্টগ্রাম)৫নং বরমা ইউনিয়ন চেয়ারম্যান খোরশেদুল আলম টিটু,৮নং হাসিমপুর ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট খোরশেদ বিন ইসহাক,১০ নং ধোপাছড়ী ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আলীম (যুগ্ন সম্পাদক চন্দনাইশ সমিতি চট্টগ্রাম)
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দনাইশ সমিতি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুল কৈয়ুম চৌধুরী, প্রধান উপদেষ্টা ডঃ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান, ট্রাস্টি বোর্ড সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম, সি: সহসভাপতি আবদুল মান্নান, সহ সভাপতি হেলাল উদ্দিন চৌধুরী, উপদেষ্টা খন্দকার এমএ হেলাল সিআইপি, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আজম খান,জামাল উদ্দিন(চট্রগ্রাম জেলা পরিষদ নাজির) মোহাম্মদ জামশেদ চৌধুরী (ব্যুরোচীফ যমুনা টেলিভিশন চট্টগ্রাম)
বক্তব্য রাখেন মুহাম্মদ আরশাদ উল্লাহ,খোরশেদ রোকেয়া,এডভোকেট নজরুল ইসলাম, আব্দুল নবী, মাহবুবুর রহমান চৌধুরী, আবু ফয়েজ, আব্দুল্লাহ মোহাম্মদ সাদ।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ পর্যায়ক্রমে ফুল দিয়ে নবনির্বাচিত নির্বাচন চেয়ারম্যান দেরকে বরণ করে নেন।
সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন বর্তমানে দেশের প্রতিটি এলাকায় বিশেষ করে গ্রামেগঞ্জে মাদকের করাল গ্রাসের দিকে ধাবিত হচ্ছে তরুণ যুব সমাজ, এই অবৈধ মাদক এলাকায় প্রবেশ ঠেকাতে ও মাদক সেবন ও আমদানি কারকদের দমাতে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের ভূমিকা জরুরি, চন্দনাইশ সমিতি চট্টগ্রাম যেসব মানবিক কর্মকাণ্ড এলাকা ভিত্তিক করে থাকেন সেইখানে স্থানীয় চেয়ারম্যানদের সার্বিক সহযোগিতা অত্যাবশ্যক। সেই সাথে নিজ নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা কার্যক্রমের দিকে নজর রাখার আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট