1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

চন্দনাইশে ইউনিয়ন নির্বাচনের নৌকার মাঝি হলেন যারা।

  • সময় সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৬১৬ পঠিত

পলাশ সেন, মহানগর প্রতিনিধিঃ

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী তফসিল ঘোষণা করা হয় গত ২৭ নভেম্বর শনিবার।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারী’২০২২ ইং নিবার্চন অনুষ্টিত হবে। ইউনিয়ন ৮ টি হলো উপজেলার
কাঞ্চনাবাদ, জোয়ারা,বরকল, বরমা,বৈলতলী, সাতবাড়ীয়া, হাশিমপুর, ধোপাছড়ি।

এদিকে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের নাম (৫ই ডিসেম্বর) রাতে দলীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক পত্রে নিশ্চিত করা হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী পঞ্চম ধাপে চন্দনাইশ উপজেলায় আটটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ই জানুয়ারি।

সরকার দলীয় নৌকা প্রতীক প্রাপ্তরা হলেন, চন্দনাইশ হাসিমপুর ইউনিয়নে নৌকার নতুন কান্ডারী খোরশেদ বিন ইসহাক,বৈলতলী ইউনিয়ন এস এম সায়েম,বরকল ইউনিয়ন ফেরদৌস আলম খান, সাতবাড়িয়া ইউনিয়ন ফোরুক আহমেদ,ধোপাছড়ি ইউনিয়ন আব্দুল আলীম, কাঞ্চন নগর ইউনিয়ন এডভোকেট আবু সালেহ।

নৌকার পুরাতন কান্ডারির মধ্য পুনরায় দলীয় প্রতীকে নির্বাচন করছেন জোয়ারা ইউনিয়ন হতে আমিনুল ইসলাম (রোকন) ও বরমা ইউনিয়নের নুরুল ইসলাম। উল্লেখ্য যে ৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।যাচাই বাছাই ১০/১২ ডিসেম্বর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের, ১৩/১৪ ডিসেম্বর আপিল নিষ্পত্তি হবে।এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহার ১৫ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর ও ভোটগ্রহণ ৫ জানুয়ারী’২০২২ অনুষ্ঠিত হবে।

এইদিকে সাতবাড়িয়া ইউনিয়ননির্বাচনের সীমানা জটিলতায় বিষয়ে
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম বলেছেন, দোহাজারী পৌরসভার সীমানা নির্ধারণের কাজ এগিয়ে চলছে।তবে সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের ওয়ার্ড বিভাজনের কাজ শুরু হয়নি। নিবার্চন কমিশন যেহেতু তফসিল ঘোষনা করেছেন, সেহেতু সরকার যেভাবে চায়, সেভাবে নিবার্চন অনুষ্টিত হবে।

এদিকে উপজেলা নির্বাচনী কর্মকর্তা মিনহাজুল ইসলাম জানান যেহেতু নির্বাচন কমিশন থেকে আটটি ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, সাতবাড়িয়া ইউনিয়ন নিয়ে সীমানা জটিলতা থাকলেও কমিশন থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নির্বাচনী কার্যক্রম চলমান থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট