1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
গাউসিয়া কমিটি দোহাজারী পৌরসভার অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন আমার জীবনের অজানা কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি -মিল্টন বিকাশ দাশ আনোয়ারা পরৈকোড়ায় শ্রী শ্রী শীতলা মন্দিরে অষ্টপ্রহর মহোৎসব উদযাপন। সীতাকুন্ডে ক্লসিক কালেশন ও পোশাক বাজারকে জরিমানা চন্দনাইশে হাফেজনগর দরবার শরীফ সৈয়দ মাবুদ মঞ্জিলে মিলাদুন্নবী (সা:) ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে তদন্ত কমিটি হবে: খাতুনগঞ্জে বাণিজ্যমন্ত্রী নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান চট্টগ্রামে আসক ফাউন্ডেশনের উদ্যোগে কয়েক শতাধিক সুবিধাবঞ্চিতের মাঝে ইফতার বিতরণ খাল খনন কর্মসূচি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া ঈদে বিটিভি চট্টগ্রামের নতুন ধাঁচের নাটক ‘ঈদ তন্ত্র’ 

চন্দনাইশে চুরি ডাকাতির হিড়িক

  • সময় বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৭১৫ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
বেশ কিছুদিন ধরে চন্দনাইশের পৌরসভা সদর সহ বিভিন্ন ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।  কোন না কোন ইউনিয়নের চুরি-ডাকাতি-ছিনতাই এর অভিযোগ করছে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, গত মার্চ-এপ্রিল মাসে পশ্চিম বৌলতলী১ নং ওয়ার্ডের ইসলামের দোকান সংলগ্ন এলাকায় অবসরপ্রাপ্ত আর্মি সদস্য দিদারুল আলমের টাকা ও মোবাইল ছিনতাই করে নেওয়া হয়। এ ব্যাপারে চন্দনাইশ থানায় একটি জিডি করা হয়। ৩ এপ্রিল একই গ্রামের প্রবাসী মাহবুবুর রহমানের ঘর ডাকাতি হয় ডাকাতরা নগদ টাকা স্বর্ণালঙ্কার বিদেশি দ্রব্য সামগ্রী নিয়ে যায় তার অনুমতি মুল্য ৫ লক্ষ টাকা। পরবর্তীতে ফোন করে ঐ পরিবারকে জীবননাশের হুমকি দিয়ে আসছে।৬ এপ্রিল চন্দনাইশ পৌরসভা কার্যালয়ের পিছনে নাথপাড়া গ্রামের রুপম দাস এর গোয়াল ঘর থেকে দুইটি গরু, মৃত হারাধন দাস এর গোয়াল ঘর থেকেও দুইটি গরু যার মধ্যে একটি ২/৩দিন পরে বাছুর প্রসব করত, যার আনুমানিক বাজার মূল্য তিন লক্ষ টাকা। এসব এলাকায় সন্ধ্যা হলে হরিনাথ পাড়ার জারুয়া পুকুর ও গৌর পুকুর পাড়ে চলে স্থানীয় চিহ্নিত প্রভাবশালী মহলের ছত্রছায়ায় বেড়ে ওঠা চাঁদাবাজি ইয়াবা সেবীদের আড্ডা। স্থানীয় এলাকাবাসী ভদ্র সমাজ এইসব নেশাগ্রস্ত দের কাছে জিম্মি, প্রভাবশালীদের ছত্রছায়ায় পালিত এইসব চাঁদাবাজ, নেশাগ্রস্ত দের কারনে এলাকাবাসী স্বাচ্ছন্দে চলাফেরা করতে পারে না। স্থানীয় পৌরসভা কার্যালয়ের আশাপাশে এইসব ঘটনা ঘটলেও স্থানীয় প্রশাসন ও কর্তৃপক্ষ নিরব। বর্তমান এলাকাবাসী নির্ঘুম রাত কাটিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করছে।
স্থানীয় এলাকাবাসী এই সব অনিয়ম থেকে পরিত্রান চেয়ে সরকারও স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট