1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে তারেক রহমানের মহাসমাবেশ সফল করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান মেয়র ডা. শাহাদাতের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করল এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন পেকুয়ায় ধানের শীষের সমর্থনে এম এ কাইয়ুম ইশতিয়াকের মিছিলে গনজোঁয়ার চট্টগ্রামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত মাদার তেরেসা অ্যাওয়ার্ড–২০২৬ এপেক্স ক্লাব অব পটিয়ার শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন পোল্যান্ডের ক্রাকোতে উদ্বোধন করা হলো বাংলাদেশি গ্রোসারি সুপারশপ ‘লিটল এশিয়া গ্রোসারি অ্যান্ড হালাল মিট’ থানা পুলিশের তড়িৎ পদক্ষেপে বায়েজিদে খণ্ডিত লাশ উদ্ধারের রহস্য উদ্ঘাটন,অভিযুক্ত নারী গ্রেপ্তার ২০ বছর পর রোববার চট্টগ্রামে আসছেন তারেক রহমান পলোগ্রাউন্ডে মহাসমাবেশ, লক্ষাধিক মানুষের সমাগমের আশা চন্দ্রঘোনায় মাদরাসা পরিদর্শন ও মনিটরিং এ আনজুমান এডুকেশন বোর্ড সীতাকুণ্ডে মাজার জিয়ারতে প্রচারণা শুরু

চন্দনাইশে দূগোর্ৎসবে ভোগ্যপণ্য বিতরণ সাংসদ নজরুল ইসলাম।

  • সময় রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৩৯৮ পঠিত

পলাশ সেন,মহানগরপ্রতিনিধি:

চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ মোঃ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন,ধর্ম যার যার, উৎসব সবার প্রধানমন্ত্রীর এ বাক্যটাকে ধারণ করে চন্দনাইশ প্রতিটি পূজা মন্ডপে ধর্মীয় উৎসব পালনের মধ্যদিয়ে সম্প্রতি অটুট থাকবে। চন্দনাইশে প্রতিটি ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় অনুভূতি পালনের পাশাপাশি সম্প্রাদায়িক সম্প্রতি বজায় রেখে ধর্মীয় উৎসব পালন করে থাকে। চন্দনাইশে ১’শ ২৩ টি পূজা মন্ডপে সরকারের পক্ষ থেকে ৫’শ কেজি করে ভোগ্যপণ্য চাল বিতরণকালে এসব কথা বলেন।
গত ৯ অক্টোবর বিকালে চন্দনাইশ উপজেলার দোহাজারীতে চন্দনাইশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে ভোগ্যপণ্য বিতরণ অনুষ্ঠান পরিষদের আহবায়ক বলরাম চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে,থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার,দোহাজারী পৌর আ’লীগের সভাপতি আবদুস শুক্কুর, সাধারণ সম্পাদক বশির উদ্দিন মুরাদ,সংগঠনের সহ-সভাপতি প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন,সংগঠনের সাধারণ সম্পাদক টিটু চৌধুরী,যুগ্ম সম্পাদক কৃষ্ণ চক্রবর্তীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন,চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড.মো.দেলোয়ার, জাহাঙ্গীর আলম কৃষকলীগ নেতা নবাব আলী,আ’লীগ নেতা জাকের হোসেন চৌধুরী,চন্দনাইশ আওয়ামী যুবলীগের সিনিয়ন সদস্য আজিজুর রহমান আরজু,যুবলীগ নেতা লোকমান হাকিম,বিকাশ চন্দ্র দে,প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ ধর, শিক্ষক রুপক কান্তি ঘোষ প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট