1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে হাম-রুবেলার জরুরি টিকাদান শুরু ২০ মে ৭ লাখ ৬৭ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা চট্টগ্রামে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত মিডিয়া এজেন্সি ” মাইন্ড ব্লোয়িং মিডিয়া কমিউনিকেশন” এর শুভ সূচনা আবাসন খাত সংস্কারে অঙ্গীকার রিহ্যাব নির্বাচনে পরিচালক নির্বাচিত আবদুল গাফফার মিয়াজী চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ১ প্রকৃতির অক্সিজেন বনাম কৃত্রিমতার চাপ—কোন পথে আমরা? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া বর্ষা সামনে রেখে চট্টগ্রামে খাল-নালা পরিষ্কারে বিশেষ কার্যক্রম শুরু। চট্টগ্রামে শিক্ষার্থী সাজিদ হত্যা প্রধান আসামি রানা গ্রেফতার আনোয়ারা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

চন্দনাইশ গাছবাড়ীয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও সম্পাদক ফখরু উদ্দীন

  • সময় রবিবার, ৫ মে, ২০২৪
  • ৩০১ পঠিত

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের চন্দনাইশে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গাছবাড়ীয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক, স্ট্যাম্প ভেন্ডার ও সহকারী দলিল লিখক সমন্বয় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৪ সম্পন্ন হয়েছে।

৫ মে (রবিবার) সাব-রেজিস্ট্রি অফিস ভবন প্রাঙ্গণে সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে মো. ফরিদুল ইসলাম চৌধুরী ২৩ ভোট পেয়ে ২য় বারের মতো নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী
মোহাম্মদ ইদ্রিচ চৌধুরী ২২ ভোট পেয়ে পরাজিত হন , সাধারণ সম্পাদক পদে মোঃ ফখরু উদ্দীন ২৬ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ এনামুল হক ২২ ভোট পেয়ে পরাজিত হন, সহ-সভাপতি পদে ফরিদুল আলম বাবুল ২৯ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মোসলেম মিয়া ১৯ ভোট পেয়ে পরাজিত হন। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে অজয় মজুমদার, অর্থ সম্পাদক পদে নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রহিম মোস্তফা, সহ-অর্থ সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শহিদুল ইসলাম (টিটু), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আবু তাহের এবং কার্যকরী সদস্য ২জন জয়নাল আবেদীন ও আবুল কালাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

রোববার বিকেল ৩টায় সাব-রেজিস্ট্রি অফিস ভবনে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন গাছবাড়ীয়া সাব-রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার (খন্ডকালীন) মোঃ নাহিদুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন- গাছবাড়ীয়া সাব-রেজিস্ট্রি অফিসের সহকারী মোঃ হারুন, গাছবাড়ীয়া সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান উপদেষ্টা বিমল কান্তি মজুমদার, উপদেষ্টা মুহাম্মদ নুরুল আলম, নির্বাচনী সচিব মোঃ রাসেল প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট