1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাড়িয়াখালী মাওলানা লকিয়ত উল্লাহ দাখিল মাদ্রাসার নতুন অধ্যায়, সভাপতি নাঈম সরকার। মাওলানা ভাসানী বাঙালী জাতি সত্ত্বা ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ – তসলিম উদ্দীন রানা খরনায় কামালিয়া দরবারে ওরশ সম্পন্ন চট্টগ্রামের চেরাগি পাহাড় এলাকায় ‘লা লাউঞ্জ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে’র গ্র্যান্ড ওপেনিং এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর এজিএম-২০২৭ সম্পন্ন ডেঙ্গু প্রতিরোধে হেফজখানায় মশারী বিতরন করলো প্রয়াস পটিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসফেরত যুবক নিহত, আহত ১ ডেঙ্গু সচেতনতায় চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের বর্ণাঢ্য র‍্যালি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের অ্যাডমিশন ফেয়ার উদ্বোধন সাময়িকী সূফিকথার মাহফিল ও সম্মাননা অনুষ্ঠান

” চন্দ্রদর্শন ভিত্তিতে পৃথিবীতে একই দিনে পবিত্র ঈদ ও অন্যান্য ধর্মীয় দিবস পালনের আহবান”

  • সময় শনিবার, ৮ মে, ২০২১
  • ৯৪৯ পঠিত

শাহসুফি মমতাজীয়া দরবার শরীফের জাতীয় সেমিনারে বক্তারা
” চন্দ্রদর্শন ভিত্তিতে পৃথিবীতে একই দিনে পবিত্র ঈদ ও অন্যান্য ধর্মীয় দিবস পালনের আহবান”
– অধ্যাপক ড. এম. শমশের আলী,প্রাক্তন উপাচার্য, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

চন্দ্র দেখে একই দিনে পবিত্র ঈদ উৎযাপন শীর্ষক জাতীয় সেমিনার ২০২১ (অনলাইন / ভার্সুয়াল) গতকাল (৬ মে ২০২১) বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৪ টায় এফবি দুনিয়ায় অনুষ্ঠিত হয়। জাতীয় সেমিনারে সভাপতিত্ব করেন পীরে তরিকত, চন্দনাইশ শাহসুফি মমতাজীয়া দরবার শরীফের সাজ্জেদানশীন হযরতুল আল্লামা আলহাজ শাহসুফি মাওলানা মোহাম্মদ আলী মমতাজী ( মু. জি. আ.)। প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. এম. শমশের আলী।
উক্ত সেমিনারে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন ড. মাওলানা একেএম মাহবুবুর রহমান, মুফতি ড. খাজা বাকিবিল্লাহ মিশকাত চৌধুরী, পীরজাদা মাওলানা মতি মিয়া মনছুর ( মু. জি. আ.),
মুফতি আলী আহমদ, মাওলানা রেজাউল করিম, এম এম মোর্শেদ আলী, মাওলানা আবু সাঈদ চৌধুরী প্রমুখ।

জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি প্রফেসর ড. এম. শমশের আলী বলেছেন, আধুনিক যুগেও আমরা এখনো পিছিয়ে আছি। চন্দ্র দর্শন আধুনিক সময়ে সহজ করে দিয়েছে পৃথিবীকে । তিনি বলেছেন, চন্দ্রদর্শন ভিত্তিতে পৃথিবীতে একই দিনে পবিত্র ঈদ ও অন্যান্য ধর্মীয় দিবস গুলো পালনের করা এখন সময়ের দাবী। কিন্তু আমরা আজোও পিছিয়ে আছি। আমাদের সরকার ওআইসির সিদ্ধান্ত মতে একই দিন ঈদ ও অন্যান্য পবিত্র দিবস গুলো পালনের সঠিক সিদ্ধান্তে আসতেই হবে। না হয় আমরা বড় গুনাহ কাজের সাথে থাকছি। তিনি সরকারকে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত বাস্তবায়ন করে সারা পৃথিবীর সাথে একই দিনে ঈদ ও ধর্মীয় অন্যান্য দিবস গুলো পালনের আহবান জানান

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট