1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিবির টানা অভিযানে কাঁপছে চট্টগ্রাম: উদ্ধার লুটের পিস্তল, মাদকসহ গ্রেফতার একাধিক পহেলা বৈশাখে দুই টাকায় স্কুলে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ব্যতিক্রমী ফল উৎসব আত্মসমর্পণ ও সংযমেই মকবুল হজ্বের শিক্ষা এপেক্স ক্লাব অব সাঙ্গুর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বোয়ালখালীতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ ১৪৩৩ বরণ, বলিখেলায় সবুজ বলীর জয় পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসী সাংবাদিক মফিজুল ইসলাম বাবলু চৌধুরীর সৌজন্যে শরবত বিতরণ ঢাক-ঢোল আর রঙিন শোভাযাত্রায় বোয়ালখালীতে বৈশাখের আনন্দ নতুন বছরের ছোঁয়ায় বাঘাইছড়িতে বৈশাখী উৎসব বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে বর্ষবরণ ড. আসিফ মিজান ‘হিউম্যান রাইটস চ্যাম্পিয়ন’ মনোনীত

জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে হুলাইন ছালেহ্ নূর ডিগ্রি কলেজ ছাত্রদলের মানববন্ধন

  • সময় সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৩৩৭ পঠিত

নয়ন হাসান আবিদঃ

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে হুলাইন ছালেহ্ নূর ডিগ্রি কলেজ ছাত্রদল মানববন্ধন করেছেন নেতাকর্মীরা।

বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়ার শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হুলাইন ছালেহ্ নূর ডিগ্রি কলেজ ছাত্রদল মানববন্ধন করেছেন নেতাকর্মীরা।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে কলেজ গেইট সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে হুলাইন ছালেহ্ নূর ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা ইমরান হোসেন তুষার সভাপতিত্বে ও কলেজ ছাত্রদল নেতা তানবীর আহমেদ সিদ্দিকী সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে কলেজ ছাত্রদল নেতা ইমরান হোসেন তুষার বক্তব্য বলেন , প্রাইম এশিয়ার শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় ও স্বৈরাচার সরকার আমলে আবরার ফাহাদ, তনু হত্যা কান্ড জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

শনিবার বিকালে রাজধানীর বনানীতে বেসরকারি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিছু শিক্ষার্থীর মধ্যে বিবাদের জেরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে ছুরি মেরে হত্যা করা হয়।
টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের পাশে চায়ের দোকানে আড্ডার সময় ছোট একটি ঘটনায় বহিরাগতদের নিয়ে এসে বুকে ছুরি মেরে হত্যা করা হয় পারভেজকে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন হুলাইন ছালেহ্ নূর ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা সরওয়ার হোসেন ইমন, মোহাম্মদ সোহাগ উদ্দীন,রমিও, ইফতি,রাবি,এনাম, বোরহান, জাহেদ, ফয়সাল,অভি,সাজ্জাদ সহ কলেজ ছাত্রদলের নেতা -কর্মী সহ প্রমূখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট