1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
ভিত্তিপ্রস্তর স্থাপনের এক বছরেও শুরু হয়নি কালুরঘাট সেতুর নির্মাণকাজ, দ্রুত বাস্তবায়নের দাবি মোস্তানছিরুল হক চৌধুরীর। গাউছিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি হলেন আবুল মনসুর সওদাগর বোয়ালখালীতে শিক্ষার্থীর ঝু’লন্ত মরদেহ উদ্ধার পটিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার, প্রেমঘটিত বিরোধের জেরে আত্মহত্যার অভিযোগ ভূজপুরে চার ইউনিয়নের উদ্যোগে হরতালবিরোধী মিছিল ও কৃতজ্ঞতা সমাবেশ অনুষ্ঠিত পটিয়া পৌরসভায় ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করলেন সমাজ সেবক মফিজুর রহমান পটিয়ায় মানবতার বন্ধনের  মতবিনিময় সভা অনুষ্ঠিত মানুষের জন্য কাজ করতে পারা সৌভাগ্যের। লায়ন্স ক্লাব অব এরিস্টোক্রেট এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত দেড়”শ র”অধিক পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ শ্রাবণের বন্দনা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে লায়ন এ এম কামাল উদ্দিন চৌধুরী; দেশ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয়

তারুণ্যের উৎসব ‘২৫: আনন্দ-উচ্ছ্বাসে মুখরিত বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া ফাজিল মাদ্রাসা

  • সময় শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮০ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় দিনব্যাপী “তারুণ্যের উৎসব ‘২৫” বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদযাপিত । শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত এই উৎসবে ক্বিরাত, হামদ-নাত, উপস্থিত বক্তৃতা, বিতর্ক, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক পরিবেশনা ও খেলাধুলাসহ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে মাদ্রাসা প্রাঙ্গণ আনন্দ-উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে। উৎসবের উদ্বোধন করেন মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব কাজী আব্দুল হান্নান। তিনি বলেন, “শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিকাশ ও সৃজনশীল মনোভাব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই উৎসব তাদের প্রতিভা বিকাশের এক অনন্য সুযোগ করে দিচ্ছে, যা ভবিষ্যতে তাদের ব্যক্তিত্ব গঠনে সহায়তা করবে।”


অনুষ্ঠানে অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও মাদ্রাসার গভর্নিং বডি’র সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজয়ীদের পুরস্কার বিতরণ শিগগিরই আয়োজন করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। তারা বলেন, প্রতিযোগিতার ফলাফল নির্ধারণের পর যথাযথ সময়ে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, প্রতিযোগিতার মনোভাব ও সামাজিক যোগাযোগ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট