1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ভয়াবহ কিশোর গ্যাং এর হামলা ও মামলায় ভূমির প্রকৃত ওয়ারিশগণ – নেতৃত্বে কিশোর গ্যাং লিডার বাচ্চু । বোয়ালখালীতে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপন ক্বিরাতুল কুরআন মাদরাসায় অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল প্রস্তাবিত জামে মসজিদের ডিজাইন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত টানা বৃষ্ঠিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং উত্তর ফটিকছড়ি উপজেলা ঘোষণায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও দ্রুত প্রশাসনিক কার্যক্রম শুরুর আহ্বান পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের সঙ্গে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ দক্ষিণ জেলার মতবিনিময় সভা অনুষ্ঠিত পটিয়া জিরি মাদ্রাসায় অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ আবুল বশর সিআইপি। ঢাকায় জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী বোয়ালখালীতে বন্যহাতির তাণ্ডব, নির্ঘুম রাত কাটছে পাহাড়ঘেঁষা গ্রামের মানুষের

প্রস্তাবিত জামে মসজিদের ডিজাইন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

  • সময় সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৮ পঠিত

মুহাম্মদ আবদুল আলী

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

প্রস্তাবিত জামে মসজিদের নান্দনিক, আধুনিক ও ভবিষ্যতমুখী ডিজাইন প্রণয়নের লক্ষ্যে সোমবার (৬ জুলাই) আর্কিটেক্ট মিজান সাহেবের সঙ্গে দ্বিতীয় দফার একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মসজিদের ফাংশনাল প্ল্যান (Functional Requirements) নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত সদস্যরা বলেন, মসজিদে কী কী সুবিধা ও কার্যক্রম থাকবে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবার মতামত ও পরামর্শ গ্রহণ করে পরিকল্পনা চূড়ান্ত করা হবে। কারণ স্ট্রাকচারাল ডিজাইন সম্পন্ন হওয়ার পর বড় ধরনের পরিবর্তন করা কঠিন হবে।

এছাড়া ৪ তলা ও ৯ তলা ভবনের জন্য ফাউন্ডেশন নির্মাণ ব্যয়ের সম্ভাব্য পার্থক্য নিয়েও আলোচনা হয়। জানানো হয়, স্ট্রাকচারাল ডিজাইন সম্পন্ন হওয়ার পর ব্যয়ের প্রকৃত হিসাব পাওয়া যাবে। যদি ৯ তলা ভবনের উপযোগী ফাউন্ডেশন নির্মাণে অতিরিক্ত ব্যয় তুলনামূলকভাবে কম হয়, তবে ভবিষ্যৎ প্রয়োজন ও প্রজন্মের কথা বিবেচনায় রেখে সে অনুযায়ী পরিকল্পনা গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় আরও সিদ্ধান্ত হয়, মসজিদের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে 3D ভিজ্যুয়াল প্রস্তুত করা হবে, যাতে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর চেয়ারম্যানের নিকট প্রকল্পটি আকর্ষণীয় ও বাস্তবসম্মতভাবে উপস্থাপন করা যায়।

এ সময় Architectural, Structural, Electrical, Plumbing এবং Fire Design পৃথকভাবে সম্পন্ন করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে প্রতিটি কাজ দক্ষ ও অভিজ্ঞ পরামর্শকের মাধ্যমে সম্পন্ন করে মানসম্মত ও ব্যয়-সাশ্রয়ী বাস্তবায়নের বিষয়ে প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে পরবর্তী সভায় প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সভা শেষে সংশ্লিষ্ট সকলের প্রতি মসজিদের পরিকল্পনা ও ডিজাইন বিষয়ে যেকোনো মতামত, পরামর্শ বা নতুন ধারণা লিখিতভাবে সংরক্ষণ করার আহ্বান জানানো হয়, যাতে পরবর্তী সভায় সেগুলো আলোচনা ও বিবেচনা করা যায়।

সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট