1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্ব বন্ধু ৯৪ পরিবারের কমিটি গঠিত- পটিয়ার দিলদার হাসান দিলু বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত ৪০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি পটিয়ার ব্যাপটিষ্ট চার্চে পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ১,৪০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে আলহাজ্ব আবুল বশর আবুর ত্রাণ সামগ্রী বিতরণ কবিতাঃ সত্যের সন্ধানে -স্বর্ণা তালুকদার মরহুম আবুল কাশেম সওদাগর স্বরণে পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির দোয়া ও মিলাদ মাহফিল দক্ষিণ চট্টগ্রামের বন্যার্তদের মাঝে ৬০০ খাদ্য সহায়তা প্যাকেট বিতরণ সিলেটে বর্ণাঢ্য রথযাত্রা মহোৎসবে ভারতীয় সহকারী হাই কমিশনার অনুরুদ্ধ দাস-এর সম্প্রীতির বার্তা বোয়ালখালী হাজী কবির আহমদ-আবু জাফর ফাউন্ডেশনের আয়োজনে দক্ষিণ চট্টগ্রামে বন্যা দূর্গত মানুষের মাঝে খাবার ও পানি বিতরণ

বিশ্ব বন্ধু ৯৪ পরিবারের কমিটি গঠিত-

  • সময় শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৪৫ পঠিত

বিশ্ব বন্ধু ৯৪ পরিবারের ২০২৬-২০২৮ মেয়াদী ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও ৩০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং একজন সমন্বয়ক নির্বাচন করা হয় আজ ১৮ জুলাই উওরাস্থ দি টেস্টি ল্যাব রেস্তোরাঁতে গ্রুপের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে বিশ্ববন্ধু ৯৪ পরিবারের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনকে প্রধান সমন্বয়ক হিসাবে পুনঃনির্বাচিত করা হয়। প্রধান উপদেষ্টা নির্বাচিত করা হয় বিশিষ্ট ব্যবসায়ী গাজী বিল্লাল হোসেন মিন্টু।সভাপতি হিসাবে পুনঃনির্বাচিত করা হয় ওমর ফারুক উজ্জ্বলকে ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় শাহিদা আক্তারকে।
উপদেষ্টা পরিষদের সদস্য উত্তরা টাইম ফর সাইন এর কর্ণধার মোঃ আতাউর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোঃ শহিদুল ইসলাম, বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী এসএম গ্রুপের ডিরেক্টর মোহাম্মদ আলী হোসেন, বিমানবন্দর থানা যুবদলের সভাপতি মোঃ আলমগীর হোসেন, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী সম্রাট মোঃ শাজাহান, বিশিষ্ট নাট্যকার অভিনেতা হেদায়েতুল্লাহ তুর্কি, গার্মেন্টস ব্যবসায়ী বেলাল হোসেন অভি, শামসুল আলম শামীম, বেলাল হোসেন,শাহাদাত হোসেন পিয়ার্সকে নির্বাচিত করা হয়।
কার্যকরী কমিটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন ফারুক রাসেল,সহ- সভাপতি ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান, অর্থ বিষয়ক সম্পাদক রকিবুল হাসানকে নির্বাচিত করে ৮১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

উক্ত কমিটি আগামী ২ বছর দায়িত্ব পালন করবে ও আগামী ১৮ সেপ্টেম্বর বিএনএস সেন্টারের বাফেট লাউঞ্জে ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বন্ধু মিলন মেলার আয়োজন করবে। সংগঠনটি সমাজ সেবামুলক বিভিন্ন কাজে অংশ নিয়ে থাকে। সারা বিশ্বের ৯৪ ব্যাচের বন্ধুদের নিয়ে কাজ করে যাচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট