1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দারুত তাহযীব মডেল মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও হিফজুল কুরআন অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন চট্টগ্রাম জামেয়া মহিলা কামিল মাদরাসা আলিম পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ২২ জন A+ মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তঃজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের ডাক চট্টগ্রামে গোলটেবিল বৈঠকে বক্তারা বিএনপির সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হতে চান পটিয়ার মোহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী পটিয়ায় অসহায় পরিবারের পাশে মানবতার বন্ধন, ঘর মেরামতে ঢেউটিন বিতরণ তামাকের বাজার সম্প্রসারণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য: নীতির সমন্বয় কোথায়? -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সবার জন্য রইল আন্তরিক শুভকামনা। বোয়ালখালীতে প্রথমবার শহীদ আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত

তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মহাৎসব

  • সময় বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৬৪৭ পঠিত
আসাদ হোসেন রিফাতঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মহাৎসব চলছে।
প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও বন্ধ হচ্ছে না অবৈধ বালু উত্তোলন ও পরিবহন। অবৈধ ভাবে নদী থেকে ভূগর্ভস্থ বালু উত্তোলনে হুমকির মুখে বাড়ী ঘর, রাস্তাঘাট, বন্যা নিয়ন্ত্রন বাঁধসহ ফসলী জমি।
সরেজমিনে দেখা যায়, উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে আইয়বের মোড় এলাকায় এক জনপ্রতিনিধির নেতৃত্বে ৩টি পয়েন্টে ও গড্ডিমারী ইউনিয়নের বিভিন্ন স্থানে চলছে অবৈধ ভাবে বালু উত্তোলন ও ট্রাক্টর দিয়ে বালু পরিবহন।
এসব পয়েন্টে ট্রাক্টরের সারিবদ্ধ ভাবে আনা নেয়ার লম্বা লাইন দেখে যে কারো মনে হবে যেন অবৈধ ভাবে বালু উত্তোলনের মহাৎসব চলছে। আর যত্রতত্র ভাবে বালু উত্তোলনের ফলে রাস্তঘাট নষ্ট হয়ে একদিকে যেমন চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। অপরদিকে ধুলা স্তুপ পড়ে গেছে। ট্রাক্টর চলাচলের ফলে ধুলা এলাকার বসতবাড়ীতে ঢুকে বসতবাড়ীতে থাকার অযোগ্য পরিবেশ হয়ে পড়েছে।
ক্ষতিগ্রস্থ এলাকাবাসী তাদের চলাচলের রাস্তা-ঘাট নষ্ট হওয়ায় প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ করেও অবৈধ বালু উত্তোলন বন্ধ হচ্ছে না।অার বালু দস্যূরা অসাধু কিছু লোকের সাথে আতাত করে নির্বিচারে বালু ব্যবসা করে আসছে। এই বালু উত্তোলনে শুধু ক্ষতিই নয় সরকার কোটি-কোটি টাকা রাজস্ব হারাচ্ছে।
বালু পরিবহনের ট্রাক্টর মালিক লাভলু ও আব্দুর রাজ্জাক জানান, সিঙ্গিমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোনেস দুলু আমাদের বালু উত্তোলন করতে বলেছেন। আর এসব বালু চেয়ারম্যানের নবনির্মিত তিস্তা অটো রাইস মিলে দিচ্ছি।
তবে সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু এ অভিযোগ অস্বীকার করে বলেন, কে আমার কথা বলেছে আমি খোজ নিয়ে দেখছি।
এ বিষয়ে  হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন জানান, ইতিপূর্বে আমরা বেশ কিছু অভিযান পরিচালনা করেছি। এবং কিছু নিয়মিত মামলা দায়ের হয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
ক্ষতিগ্রস্থ এলাকাবাসী জোরদার অভিযান পরিচালনা করে অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনে প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট