1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনামঃ
জননেতা জহুর আহমেদ চৌধুরী ছিলেন বাঙালী ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ- তসলিম উদ্দীন রানা পটিয়ায় শিশু জায়ান হত্যা মামলার প্রধান আসামি নিহার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি। লায়ন্স জেলা গভর্নরের শুভ যাত্রায় কর্ণফুলী এলিটের সেবার অঙ্গীকার বোয়ালখালী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা চিঠি পত্র: মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমদ (চট্টগ্রাম ১৪) এর প্রতি আকুল আবেদন। অবৈধ ও নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগে চট্টগ্রামের বাকলিয়া কল্পলোক আবাসিকে ৭টি ভবন সিলগালা চট্টগ্রাম চেম্বারের পরিচালক নির্বাচিত হওয়ায় মোঃ নুরুল ইসলামকে সংবর্ধনা রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং সেন্ট্রালের ২০২৬-২৭ বর্ষের কার্যনির্বাহী পরিষদ গঠিত সাবেক বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্মকর্তা মরহুম আমিন শরীফ বাড়ী রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন সমাজসেবক আবদুস সালামের মায়ের ইন্তেকাল বিভিন্ন মহলের শোক প্রকাশ

নারী ও শিশুরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে -ডা.শাহাদাত হোসেন

  • সময় বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৬৫৫ পঠিত

ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, নারী ও শিশুরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।এখনও অনেক নারী ও শিশু আছে যারা তাদের অধিকার থেকে বঞ্চিত। এই সরকারের আমলে ৬০০ পরিবার গুমের শিকার হয়েছে। স্ত্রী তার স্বামীর জন্য অপেক্ষায় আছে, কখন তার স্বামী ঘরে ফিরবে। তার ছোট বাচ্চাটিকে তার মা সান্তনা দেয় ঈদের আগেই তার বাবা আসবে। কিন্তু একটা ঈদ আসে আরেকটা ঈদ যায়। কিন্তু ছেলেটি তার বাবাকে, তার প্রিয়তমা স্ত্রী প্রিয়তম স্বামীকে খুঁজে পায়না। আজকে দেশে গণতন্ত্র নেই। আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করতে। ভোটাধিকার বিএনপি’র অধিকার নয়। এটা আমার নিজের অধিকার। এটা আমার সাংবিধানিক অধিকার। এই অধিকার প্রতিষ্ঠায় জন্য আমাকে রাজপথে নামতে হবে। আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনাদেরকে রাজপথে নামতে হবে। বিএনপি আপনাদের অধিকার প্রতিষ্ঠায় আপনাদের পাশে আছে। নারী ও শিশু অধিকার ফোরাম অবশ্যই গণতান্ত্রিক সমস্ত আন্দোলনে রাজপথে উদ্বেলিত আন্দোলন এগিয়ে আসবে। আমাদের যে সকল আন্দোলন হয়েছে সমস্ত আন্দোলনে নারীদের অংশগ্রহণ ছিল। আমরা আশা করব নারী ও শিশু অধিকার ফোরামের নেতৃবৃন্দ রাজপথে আন্দোলনে এগিয়ে আসবে।
তিনি আজ ২০ এপ্রিল, বুধবার, নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন আরো বলেন, এই সরকারের অধীনে এখন সবকিছু ঊর্ধ্বগতি, নিয়ন্ত্রণহীন। বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া লালদীঘির ময়দানে বলেছিলেন, দেশ বাচাও, মানুষ বাচাও, ঠিক তেমনিভাবে সুদূর লন্ডন থাকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একই ডাক “টেইক ব্যাক বাংলাদেশ”। দেশের মানুষের স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, বিচার বিভাগের স্বাধীনতা নেই, কথা বলার স্বাধীনতা নেই, আমার মন ভালো নেই,এইটা বলার স্বাধীনতা নেই, এটা লিখলেও আইসিটি অ্যাক্টে মামলা হবে। আমাদের গর্জন উঠতে হবে। আন্দোলনের এগিয়ে আসতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপি’র সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, সারাদেশে নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের বিরুদ্ধে জনমত গঠনে নারী ও শিশু অধিকার ফোরাম কে অগ্রণী ভূমিকা রাখতে হবে। নারীদের অধিকার আদায় রাজপথে নামতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান বলেন, নারী ও শিশু অধিকার ফোরাম বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নারীদের অধিকার আদায়ে রাজপথের সোচ্চার ছিল। আগামীতে তাদেরকে আরো বেশি নারী ও শিশু অধিকার নিয়ে বিভিন্ন কর্মসূচি পালনের এগিয়ে আসতে হবে।
নারী ও শিশু অধিকার ফোরামের আহবায়ক সাংবাদিক জাহিদুল করিম কচির সভাপতিত্বে সদস্য সচিব ও ড্যাব নেতা ডা. বেলায়েত হোসেন ঢালীর সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্ন আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার জানে আলম সেলিম, নগর মহিলা দলের সাবেক সভাপতি মনোয়ারা বেগম মনি, আরো বক্তব্য রাখেন হাসিনা আক্তার লিজা,যুগ্ন আহবায়ক এডভোকেট জালালউদ্দিন পারভেজ, জসিম উদ্দিন চৌধুরী, আরো উপস্থিত ছিলেন এম মনসুর উদ্দিন চৌধুরী রাজন, ওয়াহিদুল ইসলাম, এডভোকেট আয়েশা আক্তার, ডাক্তার রুমা চৌধুরী, এডভোকেট জহিরুল ইসলাম, এডভোকেট আসাদ হোসেন, এডভোকেট মঞ্জুর উদ্দিন, এডভোকেট এম আনোয়ার হোসেন, এডভোকেট জাহিদ বিন রশিদ, এডভোকেট এম দেলোয়ার হোসেন, আসাদুর রহমান টিপু, এডভোকেট কামরুল ইসলাম, ফোরামের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইনুদ্দিন খান রাজিব, আতাউর রহমান, শামসুন্নাহার, আরশে আজিম আরিফ, শহিদুল ইসলাম রনি, আহমেদুল ইসলাম সাদ, মাহমুদ খালেদ, মাহফুজুর রহমান, বিপ্লব চৌধুরি বিল্লু, ফজলুল করিম, এ আর আশিক, গিয়াস উদ্দিন প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট