1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
সমাজসেবক আবদুস সালামের মায়ের ইন্তেকাল বিভিন্ন মহলের শোক প্রকাশ কর্ণফুলীর বাম তীরে নগর সম্প্রসারণের সকল বাধা অপসারণ করা হবে: সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন হৃদরোগে আক্রান্ত যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী হাসপাতালে ভর্তি পটিয়ার হাঁইদগাঁও উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। চার্জরত মোবাইলের বিস্ফোরণে অগ্নিদগ্ধ পতেঙ্গার ইকবালের মৃত্যু চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সৌজন্য সাক্ষাৎ পটিয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন। বোয়ালখালীতে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু লায়ন্স জেলা ৩১৫-‌বি৪ এর ক্লাব অ‌ফিসার্স স্কু‌লিং প্রোগ্রাম ‌সমাপ্ত আল বিরুনী এডুকেশন জোনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

সমাজসেবক আবদুস সালামের মায়ের ইন্তেকাল বিভিন্ন মহলের শোক প্রকাশ

  • সময় সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৮ পঠিত

নিজস্ব প্রতিবেদক :

মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ওমান পাঞ্জা শাখার সাবেক সভাপতি,নোয়াপাড়া ইউনিয়ন শাখার উপদেষ্ঠা, সমাজসেবক মোহাম্মদ আবদুস সালাম -এর মা রাউজান উপজেলার পশ্চিম গুজরার বদুমুন্সীপাড়া আবদুল মজিদ সুকানির বাড়ী নিবাসী মোছাম্মৎ আছমা খাতুন (৯০) ইন্তেকাল করেছেন ( ইন্না-রাজেউন)। ইন্তেকালে তিনি ৪ ছেলে, ২ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন। বদুমুন্সিপাড়া মুনিরিয়া দারুচ্ছুন্নাহ সিনিয়র মাদ্রাসা ময়দানে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

তাঁর ইন্তেকালে শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন শাহে গাউছুল আজম মাইজভান্ডারী ফোরামের অর্থ সম্পাদক শাহজাদা মাওলানা আবদুল্লাহ আল নোমান শাহ মাইজভান্ডারী, কদলপুর শাহে আশরাফিয়া দরবার শরীফের শাহজাদা মাওলানা তৈয়ব শাহ আশরাফী, নক্সবন্দীয়া দরবার শরীফ এর শাহজাদা কাজী জয়নুল আবেদীন রাশেদ, সমাজসেবক এম এ কাইয়ুম সুজা, সংগঠনের উপদেষ্ঠা নূর আহমদ শাহ মাইজভান্ডারী, সংগঠক মোহাম্মদ মহসীন, রাউজান প্রেসক্লাব’র সভাপতি সারোয়ার খান মঞ্জু, রাউজান প্রেসক্লাব’র প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর মোহাম্মদ, সংগঠক ও সমাজসেবক গোলাম মোস্তফা, মাওলানা এম নওশাদুল হক মাইজভান্ডারী, লেখক ডা: সুপন বিশ্বাস, সংগঠনের সভাপতি মুজিবুর রহমান, অনলাইন এক্টিভিষ্ঠ অঞ্জন দাশ, মোহাম্মদ ছালামত আলী প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট