1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় তিন গরু চুরি, কান্নায় ভেঙে পড়লেন কৃষকের স্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বাংলাদেশের ১৫ বছরের চুক্তি বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে “শিক্ষকের মর্যাদা ও মানসম্মত শিক্ষা: আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার

বোয়ালখালী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

  • সময় মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২০১ পঠিত

 

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪১ কোটি ৫৬ লাখ ৬৮ হাজার ২১৭ টাকা ৪০ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত বাজেট অধিবেশনে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক কানিজ ফাতেমা।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৮ কোটি ৫৬ লাখ ১৭ হাজার ২১৭ টাকা ৪০ পয়সা এবং উন্নয়ন খাতে আয় ৩৩ কোটি ৫১ হাজার টাকা। অন্যদিকে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪০ কোটি ৮৬ লাখ ৭৯ হাজার ৬৮ টাকা। ফলে বাজেটে ৬৯ লাখ ৮৯ হাজার ১৪৯ টাকা ৪০ পয়সা উদ্বৃত্ত রাখা হয়েছে।

বাজেট ঘোষণা শেষে পৌর প্রশাসক কানিজ ফাতেমা বলেন, পৌরসভার কার্যক্রম পরিচালনায় আপনাদের মতামত ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতবারের তুলনায় এবারের বাজেট উচ্চাকাঙ্ক্ষী হলেও উন্নয়ন ও রাজস্ব তহবিলের সমন্বয়ে এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে বোয়ালখালী পৌরসভার আরও ব্যাপক উন্নয়ন করা সম্ভব হবে বলে আমরা আশা করছি।

বাজেট অধিবেশনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক মামুন, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা পিপুল চন্দ্র নাথ, সহকারী প্রকৌশলী মৃণাল কান্তি ধর, পৌর নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী কামরুজ্জামান, সাংবাদিক নেতৃবৃন্দ এবং পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট