1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
লায়ন্স জেলা গভর্নরের শুভ যাত্রায় কর্ণফুলী এলিটের সেবার অঙ্গীকার বোয়ালখালী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা চিঠি পত্র: মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমদ (চট্টগ্রাম ১৪) এর প্রতি আকুল আবেদন। অবৈধ ও নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগে চট্টগ্রামের বাকলিয়া কল্পলোক আবাসিকে ৭টি ভবন সিলগালা চট্টগ্রাম চেম্বারের পরিচালক নির্বাচিত হওয়ায় মোঃ নুরুল ইসলামকে সংবর্ধনা রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং সেন্ট্রালের ২০২৬-২৭ বর্ষের কার্যনির্বাহী পরিষদ গঠিত সাবেক বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্মকর্তা মরহুম আমিন শরীফ বাড়ী রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন সমাজসেবক আবদুস সালামের মায়ের ইন্তেকাল বিভিন্ন মহলের শোক প্রকাশ কর্ণফুলীর বাম তীরে নগর সম্প্রসারণের সকল বাধা অপসারণ করা হবে: সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন হৃদরোগে আক্রান্ত যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী হাসপাতালে ভর্তি

লায়ন্স জেলা গভর্নরের শুভ যাত্রায় কর্ণফুলী এলিটের সেবার অঙ্গীকার

  • সময় মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৪২ পঠিত

 

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ-এর উদ্যোগে ৩০ জুন (মঙ্গলবার) চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের হালিমা রোকেয়া হলে লায়ন্স সেবাবর্ষ ২০২৬–২৭ এর নবনির্বাচিত জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন, এমজেএফ এবং লেডি গভর্নর লায়ন রোকেয়া হাসান চৌধুরীর সম্মানে এক আন্তরিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

হংকংয়ে অনুষ্ঠিতব্য লায়ন্স ইন্টারন্যাশনালের ১০৯তম আন্তর্জাতিক কনভেনশনে অংশগ্রহণ এবং জেলা গভর্নর হিসেবে শপথ গ্রহণের উদ্দেশ্যে যাত্রার প্রাক্কালে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা ৩১৫-বি৪-এর বিভিন্ন লায়ন্স ক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত জেলা গভর্নর ও তাঁর সহধর্মিণীকে ফুলেল শুভেচ্ছা, অভিনন্দন এবং সফলতা কামনা করা হয়।
এ উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের পক্ষ থেকেও গভর্নর মহোদয় ও তাঁর সহধর্মিণীকে আন্তরিক ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে ক্লাবের উদ্যোগে একটি মানবিক সেবা কার্যক্রম পরিচালিত হয়। এ কর্মসূচির আওতায় একজন অন্ধ রোগীর চোখের অপারেশনের সম্পুর্ন ব্যয়ভার বাবদ নগদ অনুদান প্রদান করা হয়। এই মানবিক উদ্যোগের মাধ্যমে নবনির্বাচিত জেলা গভর্নরের কল “কমিটমেন্ট” বাস্তবায়নের শুভ সূচনা হয়। এটি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে লায়ন্সের অঙ্গীকারকে আরও দৃঢ়ভাবে তুলে ধরে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২য় ভাইস জেলা গভর্নর লায়ন পারভিন মাহমুদ এফসিএ, পিএমজেএফ, পিডিজি লায়ন মো. কবির উদ্দিন ভূঁইয়া এমজেএফ, পিডিজি লায়ন এম.ডি.এম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন মো. বেলাল উদ্দিন চৌধুরী এমজেএফ, অনুষ্ঠান কমিটির চেয়ারম্যান লায়ন এ.কে.এম সালাহ উদ্দিন এমজেএফ, সচিব লায়ন এম.এ মুছা বাবুল এমজেএফ, কর্ণফুলী এলিট নেতৃবৃন্দের মধ্যে লায়ন একেএম শওকত হাসান খান, লায়ন মোহাম্মদ এহসান, লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ, রোকেয়া হক, লায়ন একরামুল হক ভুইঁয়া, লায়ন আলাউদ্দিন আহমেদ চৌধুরী, লায়ন লোকপ্রিয় বড়ুয়া, লায়ন মোহাম্মদ হাবিবুর রহমান, লায়ন মোহাম্মদ নুরুল আকবর কাজল, লায়ন মোহাম্মদ জাহেদ হোসেন, লায়ন উম্মে হাবিবা, লায়ন অজয় কুমার বড়ুয়া, লায়ন সুমন বড়ুয়া প্রমূখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট