1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
কলাউজান নিজতালুকে মহোৎসব পরিষদের অভিষেক ও সম্মাননা প্রদান আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র ২০২৬-২৭ সেবাবর্ষের কমিটি গঠন কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি)-এর কেন্দ্রীয় জাতীয় প্রোগ্রাম সমন্বয়ক হলেন সংগঠক মোহাম্মদ আলী শিশু মৃত্যুতে আমাদের কোনো দায় নেই:- সাজিনাজ হসপিটাল কর্তৃপক্ষ হৃদরোগে আক্রান্ত হয়ে পটিয়ার মানবিক চিকিৎসক ডা. পুলক আইচের পরলোকগমন। গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের ১৪ বছরে নাগরিক ঐক্য: মোস্তানছিরুল হক চৌধুরী সামাজিক মাধ্যমে অভিযোগ, কনস্যুলেট বলছে ‘মিথ্যা ও বানোয়াট’ পটিয়া আমির ভান্ডার দরবার শরীফে হাজী মোহাম্মদ আবুল বশর সি,আই,পির পক্ষে অনুদান প্রদান আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে চট্টগ্রামে বাবা দিবস ও ফল উৎসব অনুষ্ঠিত।

নৃত্যের ছন্দে অনুষ্ঠিত হলো প্রত্যয়ের “অন্তর মম বিকশিত করো” ১২ পর্ব তম অনুষ্ঠিত 

  • সময় শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১১৯ পঠিত

 

পটিয়াতে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো “অন্তর মম বিকশিত করো”  শিরোনামে প্রত্যয়ের নৃত্য, আবৃত্তি ও সঙ্গীত বিভাগের ৮ জন শিক্ষার্থীর অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধ্যা।

গতকাল ২২ মে শুক্রবার বিকাল ৫টায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি মিলনায়তনে অন্তর মম বিকশিত করো অনুষ্ঠানের ১২তম পর্বে প্রত্যয়ের আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত বিভাগের ৮ জন্য শিক্ষার্থী তাদের একক পরিবেশনার মাধ্যমে আগত দর্শকদের মুগ্ধ করেন। পুরো অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে মীর আবুল হোসেন মাষ্টার ফাউন্ডেশন।

প্রত্যয়ের সদস্য পারমিতা বড়ুয়ার প্রানবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীর আবুল হোসেন মাষ্টার ফাউন্ডেশন এর চেয়ারম্যান মীর এরশাদুর রহমান, সঙ্গীত শিল্পী ও প্রশিক্ষক বিশ্বজিৎ সিংহ, পটিয়া আইন কলেজ এর পরিচালক সাইফুল ইসলাম সোহেল, সঙ্গীত শিল্পী শিবু মল্লিক, আবৃত্তি শিল্পী নীহারিকা পাল ও নৃত্য শিল্পী হৈমন্তী দে।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি। তিনি বলেন, প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রাপ্ত বিষয়ে আরো বেশী চর্চার সুযোগ করে দেওয়ার পাশাপাশি নিজেদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলার জন্যই এই আয়োজন। প্রত্যয় দীর্ঘ ১৬ বছর ধরে শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত। তারই ধারাবাহিকতায় অন্তর মম বিকশিত করো শিরোনামে বিশেষ অনুষ্ঠান।

মীর এরশাদুর রহমান বলেন, সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্য নিজস্ব সংস্কৃতির চর্চার কোন বিকল্প নাই। সংস্কৃতি চর্চার মাধ্যমে নিজেকে অন্যায় ও খারাপ কাজ থেকে বিরত রাখা যায়। এই ক্ষেত্রে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি দীর্ঘদিন ধরে পটিয়াতে সংস্কৃতি চর্চায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে। মীর আবুল হোসেন মাষ্টার ফাউন্ডেশনও সব সময় প্রত্যয়ের পাশে থেকে নতুন প্রজন্মকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী ৮ জন শিক্ষার্থী ৩ টি করে একক সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন  করে। সেই সাথে দলীয় আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন প্রত্যয় এর আবৃত্তি বিভাগের শিক্ষার্থীরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট