1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
 HSC এর পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি Study Abroad? চট্টগ্রামে ‘Talent Hunt 2026’:১০০-এর অধিক যুবকের কারিগরি প্রশিক্ষণে এনরোলমেন্ট ও প্রশিক্ষণ শেষে চাকরির উদ্যোগ শিমুল বড়ুয়ার জীবন বাঁচাতে এগিয়ে আসার আহ্বান চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন পটিয়ার সন্তান সাজ্জাদ হোসেন মৃত্যুঞ্জয়ী মৌলভী সৈয়দ শুধু বীরের নাম নয় ইতিহাস- তসলিম উদ্দীন রানা জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ, জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী ‘ভূজপুর ট্রাজেডি’র মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া মহিলা কামিল মাদরাসার দাখিল-২৬ পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ৬১ জন A+

পটিয়ায় জাতীয় দলের কৃতি ফুটবলারদের সংবর্ধনা।

  • সময় বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ৪০০ পঠিত

পটিয়া প্রতিনিধিঃ

পটিয়ায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ও বিভিন্ন ক্লাবে অংশ গ্রহণ করায় মোহাম্মদ সাজ্জাদ হোসেন, বোরহান উদ্দিন ও খোরশেদ আলমকে সংর্বধনা দিলেন পটিয়া পৌরসভা ও উপজেলা শাপলা কুঁড়ির আসর।
গতকাল শনিবার ২৭ জুলাই শাপলা কুঁড়ির আসর কেন্দ্রীয় কার্যালয়ে সংবর্ধনা উদযাপন পরিষদের আহবায়ক বিশিষ্ট ক্রীড়া সংগঠক শেখ আলমগীর আলম এর সভাপতিত্বে ও শাপলা কুঁড়ির আসর ঢাকা বিশ্ববিদ্যালয় এর সাবেক সাধারণ সম্পাদক সজিবের পরিচালনায় অনুষ্ঠিত সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব বাবুল।
বিশেষ অতিথি ছিলেন পটিয়া শাপলা কুঁড়ির আসর সমাজ কল্যান সংস্থার পরিচালক বাবু প্রদীপ কুমার বিশ্বাস, শাপলা কুঁড়ির আসর দক্ষিণ জেলা সহ সভাপতি কামরুল হাসান বাবু,পটিয়া পৌরসভা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ পলাশ।
বক্তব্য রাখেন শাপলা কুঁড়ির আসর সমসজ কল্যান সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক রওশনগীর আমিরী,আওয়ামীলীগ নেতা মাহবুবুল আলম,শ্রমিক লীগ নেতা ইউসুফ নবী টিপু,রফিক হাসান,মাষ্টার আবদুল মান্নান পৌরসভা শ্রমিক লীগ সভাপতি শফিকুল ইসলাম শফি,পৌরসভা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম,পটিয়া সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন,পৌরসভা শাপলা কুঁড়ির আসরের সহ সভাপতি আবু সাঈদ তালুকদার খোকন, মোরশেদুল আলম,হামেদ হাসান,পৌরসভা শাপলা কুঁড়ির আসরের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান,সহসভাপতি হাসান মানিক,সাইফুল ইসলাম,মো: ইউসুফ,সাবেক ছাত্রনেতা তৌহিদুল ইসলাম,শাফিন,তানভীর, প্রমুখ।
এতে মেয়র আলহাজ্ব আইয়ুব বাবুল বলেন পটিয়ার কৃতি ফুটবলার সাজ্জাদ, বোরহান,খোরশেদ জাতীয় ফুটবল দলের ভিবিন্ন জায়গায় অংশ গ্রহণ করার সুযোগ লাভ করে আমাদের পটিয়াকে গর্বিত করেছেন।
তাদের জন্য আমরা আজ গর্বিত। খেলাধুলার মাধ্যমে যুব ও ছাত্র সমাজকে আলোকিত করে তুলতে সকলেই এগিয়ে আসার আহবান জানাই।
আগামীতে ও পটিয়ায় টুনামেন্টের মাধ্যমে নতুন নতুন খেলোয়াড় সৃষ্টি করতে আমি কাজ করে যাবো। তার তিনি পটিয়ার কৃতি সন্তানদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট