1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাসাস এর ইফতার মাহ‌ফি‌লে ভু‌মি ও পার্বত‌্য জেলা বিষয়ক মন্ত্রী ব‌্যা‌রিষ্টার মীর মোহাম্মদ হেলাল উ‌দ্দিন। কেমন রাষ্ট্র চাই’ বইয়ের মোড়ক উন্মোচন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রমজানের তাৎপর্য তুলে ধরলেন বক্তারা ফটিকছড়িতে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণে লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন প্রতিবন্ধিদের ঈদ উপহার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু হাটহাজারীতে মুনিরীয়া যুব তবলীগের ইফতার মাহফিল, সিয়াম সাধনার মাধ্যমে নফল ইবাদতে মনোযোগের আহ্বান পটিয়ায় হযরত মোস্তাক বিল্লাহ (রহ.) স্মরণসভা উপলক্ষে প্রস্তুতি সভা বোয়ালখালীতে আমুচিয়া মানবিক ঐক্য ফাউন্ডেশনের ইমাম, মুয়াজ্জিন ও হাফেজদের মাঝে ঈদ উপহার

পোল্যান্ডের ক্রাকোতে উদ্বোধন করা হলো বাংলাদেশি গ্রোসারি সুপারশপ ‘লিটল এশিয়া গ্রোসারি অ্যান্ড হালাল মিট’

  • সময় শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৮০ পঠিত

 

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

পোল্যান্ডের ঐতিহাসিক শহর ক্রাকোতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশি গ্রোসারি সুপারশপ ‘লিটল এশিয়া গ্রোসারি অ্যান্ড হালাল মিট’। প্রবাসী বাংলাদেশি ও এশিয়ার দেশগুলোর কর্মরত প্রবাসীদের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য করার লক্ষে যাত্রা শুরু করলো এই সুপারশপ এই সুপারশপে পাওয়া যাবে তাজা সবজি, চাল, ডাল, মসলা, বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, মাছ ও শতভাগ হালাল গোশত—যা প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য ক্রেতাদের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে
অনুষ্ঠানে ফিতা কেটে সুপারশপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ময়নুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করে সম্মিলিতভাবে বিশেষ দোয়া হয়।
উদ্বোধনী বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, ‘লিটল এশিয়া গ্রোসারি শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, এটি একটি সেবামূলক উদ্যোগ। পোল্যান্ডের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশিদের কাছে প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিচ্ছে এই প্রতিষ্ঠান। এর মাধ্যমে বাংলাদেশের পণ্যের একটি বড় বাজার সৃষ্টি হচ্ছে এবং একই সঙ্গে পোল্যান্ডের সাধারণ মানুষের কাছে বাংলাদেশের সংস্কৃতি ও পরিচিতি তুলে ধরা সম্ভব হচ্ছে’।
তিনি লিটল এশিয়া গ্রোসারির সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব বিশ্বজিৎ দেবনাথ, দূতাবাসের কর্মকর্তা সুভাষ, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্য এবং পোল্যান্ডে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ব্যবসায়ী ও কর্মরত প্রবাসীরা।

প্রবাসে বাংলাদেশি উদ্যোক্তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অতিথিরা আশা প্রকাশ করেন, লিটল এশিয়া গ্রোসারি ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে সেবা প্রদান করবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট