1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম নাগরিক ফোরামের সভায় বক্তারা “চট্টগ্রাম জলাবদ্ধার স্থায়ী নিরসনের লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক” জলাবদ্ধতা ও চট্টগ্রাম: নগর পরিকল্পনার সীমাবদ্ধতা এবং উত্তরণের পথরেখা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া বায়েজিদ বোস্তামী এলাকায় সন্ত্রাসী হামলা, ককটেল বিস্ফোরণ, মামলার পরও গ্রেপ্তার নেই, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী গুমান মর্দ্দনের কৃতি সন্তান এডভোকেট আবু মোহাম্মদ ইয়াহইয়ার ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত লায়ন্স ক্লাব অব চিটাগাং–এর ৬৮তম চার্টার বার্ষিকী উদযাপন মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত সম্মিলিত ৯৪ ক্রিয়েটার গ্রুপ অফ বাংলাদেশের উদ্যোগে এস এস সি ৯৪ দিবস পালন বাবার মৃত্যুর পর ১৪ বছর বয়সেই সিএনজি চালিয়ে সংসারের হাল ধরেছে মিনহাজ। চট্টগ্রামের নতুন এসপি হলেন ডিএমপির আলোচিত ডিসি মাসুদ হাজারো মানুষের আনাগোনা, তবু নেই পাবলিক টয়লেট

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কুমিরা শাখার উদ্যোগে সুবিধাবঞ্চিতদের কম্বল বিতরণ

  • সময় বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৪৬৫ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড চট্টগ্রামের কুমিরা শাখার উদ্যোগে সুবিধাবঞ্চিত মাদ্রাসার ছাত্র ও স্থানীয় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উত্তর অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান। তিনি বলেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শুধুমাত্র ব্যাংকিং কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে থেকেছে। ব্যাংকের পক্ষ থেকে প্রতি বছর দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা বৃত্তি প্রদান ও করোনা কালীন সময়ে মানুষের পাশে থেকে সহযোগিতা করা হয়েছে। সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ব্যাংকের চলমান কাজের অংশ। প্রতি বছর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পক্ষ থেকে সারাদেশে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিরা শাখার ব্যবস্থাপক জনাব ফজলুল হক (এসএভিপি)। এই সময় উপস্থিত ছিলেন কুমিরা শাখার ম্যানেজার অপারেশন মোহাম্মদ সাইফুদ্দিন, প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ ফোরকান মিয়া, উত্তর জোনের কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ জিয়াউল হক, কুমিরা শাখার কর্মকর্তা ইয়াসির আরাফাত, আবদুল্লাহ ফারুক, শফিকুল ইসলাম, মাইনুল হোসেন ও শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট