1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বান্দরবান জেলায় ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’বিষয়ক সেমিনার চট্টগ্রামে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ অতিরিক্ত বৃষ্টিতে রিয়াজুদ্দিন বাজারের বেহাল অবস্থা জলাবদ্ধতায়! চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন এর সাথে আইনী সহায়তা কেন্দ্র ‘আসক’ ফাউন্ডেশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় আল্লামা হাফেজ মুহাম্মদ আশরাফুজ্জামান আল-কাদেরী (মুজিআ) – সোহেল মো. ফখরুদ-দীন পিতার বিচারে ভুল হলে সন্তান কখনো সুনাগরিকে পরিণত হতে পারে না: মীর্জা মো: নাসির উদ্দিন চট্টগ্রামের জলাবদ্ধতা কমাতে চসিক মেয়রের তাৎক্ষণিক পদক্ষেপে নগরজীবনে কিছুটা স্বস্তি নানিয়ারচর জোন (১৭ ই বেংগল) কর্তৃক বুড়িঘাট ইয়ুথ ক্লাবকে ক্রীড়া সামগ্রী প্রদান বাঘাইছড়িতে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রামের জেলা প্রশাসকের সাথে আইনী সহায়তা কেন্দ্র ‘আসক’ ফাউন্ডেশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বরুমতির বাঁকে ও লেখক-পাঠকের প্রত্যাশা’ এবং ‘স্বাধীনতা ও আমাদের গর্ব’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • সময় রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৭৩ পঠিত

বরুমতির বাঁকে ও লেখক-পাঠকের প্রত্যাশা’ এবং ‘স্বাধীনতা ও আমাদের গর্ব’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ মার্চ) চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এ আয়োজন করা হয়।

‘বরুমতির বাঁকে’র প্রকাশক সৈয়দ মিনহাজুর রহমানের সভাপতিত্বে এবং সম্পাদক উত্তম কুমার আচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক মোহাম্মদ একরাম হোসাইন, অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবু তালেব বেলাল, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, মাইন্ডসেট অ্যান্ড গ্লোবাল স্কলার-এর পরিচালক গৌতম সেন, দৈনিক পূর্বদেশের সিনিয়র রিপোর্টার এম এ হোসেন, সাহিত্য ও ইতিহাস বিষয়ক পত্রিকা মাসিক ‘শঙ্খতীর’ সম্পাদক ও প্রকাশক মহিউদ্দীন কাদের এবং ‘বরুমতির বাঁকে’র প্রতিবেদক তৌফিকুল ইসলাম জোহাদী প্রমুখ।

বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ‘বরুমতির বাঁকে’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ১৯৭১ সালে ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত মহান স্বাধীনতা আমাদের সেই সুযোগ এনে দিয়েছে।

তারা আরও বলেন, এই স্বাধীনতা একদিনে বা একটি ডাকে অর্জিত হয়নি। ১৯৪৭ সালের পর থেকে ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জাতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের দিকে এগিয়ে গেছে।

বক্তারা স্বাধীনতার চেতনাকে অর্থবহ করে তুলতে এবং একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট