1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান বিশ্ব শিক্ষক দিবস আজ জ্ঞান বিতরণকারী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা

চমেক হাসপাতাল পরিচালকের সাথে ‘আসক’ ফাউন্ডেশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • সময় মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২৯৬ পঠিত

 

​নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দীন এর সাথে এক সৌজন্য সাক্ষাত করেন।

​মঙ্গলবার চমেক হাসপাতাল পরিচালকের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে আসক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ হাসপাতালের বর্তমান চিকিৎসা সেবা কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে পরিচালকের সাথে আলোচনা করেন এবং মানবিক কর্মকাণ্ডে সহায়তার আশ্বাস দেন।
​
আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি লায়ন ফরহাদুল হাসান মোস্তফা ও সাধারণ সম্পাদক এলেক্স রনি-র নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন: ​সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি এস এম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ খান, ​দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম সুজন, প্রচার সম্পাদক তানভীর উদ্দিন, ​সহ-প্রচার সম্পাদক আফসানা আক্তার ববি।

সাক্ষাৎকালে আসক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ চমেক হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়ন এবং সাধারণ অসহায় রোগীদের অধিকার রক্ষায় সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার কথা তুলে ধরেন।

ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দীন সংগঠনের এই মানবিক ও সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানান।

তিনি বলেন, সরকারি হাসপাতালের সীমাবদ্ধতার মাঝেও সাধারণ মানুষকে সর্বোচ্চ সেবা প্রদানে সামাজিক ও মানবাধিকার সংস্থাগুলোর সচেতনতামূলক কার্যক্রম অত্যন্ত জরুরি।

​সাক্ষাৎ শেষে আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির পক্ষ থেকে হাসপাতালের পরিচালককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বক্তারা আশা প্রকাশ করেন যে, প্রশাসনের সাথে সামাজিক সংগঠনের এই সমন্বয় চট্টগ্রামের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি আরও সহজতর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট