1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ ফটিকছড়িতে ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু

বাংলাদেশের সাধারন মানুষ কমিউনিটি পুলিশের সাথে সম্পৃক্ত থেকে জঙ্গীবাদ নিরসনে পুলিশকে কার্যকর সহায়তায় করছে– অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নোবেল চাকমা

  • সময় রবিবার, ২৯ মে, ২০২২
  • ৪৬৪ পঠিত

 

দি এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে পিস প্রকল্পের আওতায় দিনব্যাপী ”উগ্রবাদ প্রতিহতে নাগরিক সচেতনতা বৃদ্ধি করনে নাগরিক প্রশিক্ষণ” চট্টগ্রাম মেট্রোপলিটনে এশিয়ান এস.আর হোটেলে আয়োজন করা হয়। মে ২৯, ২০২২ এ আয়োজিত প্রশিক্ষণে সিএমপির বিভিন্ন ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং ফোরামের ২৪ জন নেত্রীবৃন্দ অংশগ্রহন করে।

 

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ, জনার নোবেল চাকমা। তিনি বলেন, “বাংলাদেশের সাধারন মানুষ কমিউনিটি পুলিশের সাথে সম্পৃক্ত থাকার মাধ্যমে জঙ্গীবাদ নিরসনে পুলিশকে কার্যকর সহায়তায় ভূমিকা পালন করায় বর্তমানে বাংলাদেশে জঙ্গীবাদ নিয়ন্ত্রনে রয়েছে। এছাড়াও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা সরকারের সাথে সমন¦য় করে সমাজের মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করছে। আপনাদের সহযোগীতায় আমরা সার্বিক ভাবে সমাজে উগ্রবাদ, জঙ্গীবাদ, এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় সফল ভাবে কাজ করছি”।

 

দিনব্যাপী প্রশিক্ষনণ কমিউনিটি পুলিশিং কি, এর ধারনা, উদ্ভব, বিকাশ, আইন, কৌশল, এর গুরুত্ব এবং কাজ এছাড়াও বিরোধ নিষ্পত্তি, উগ্রবাদ ও সহিংস উগ্রবাদের ধারনা, কারন, উগ্রবাদ প্রতিহত করনে কমিউনিটি পুলিশিং এর ধারনা এবং উগ্রবাদ প্রতিহত করনে পুলিশের বর্তমান কার্যক্রম বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণটি পরিচালনা করেন, দি এশিয়া ফাউন্ডেশনের পিস প্রকল্পের প্রগ্রাম অফিসার মো: নাসির উদ্দিন, প্রজেক্ট অফিসার মো: মোশাররফ হোসেন এবং ট্রেনিং ও বাস্তবায়ন অফিসার শবনম মোস্তারী।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট