1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
এপেক্স বাংলাদেশের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত বাঘাইছড়িতে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত প্রতিকূলতা মোকাবেলা সক্ষমতা প্রমাণের পর আমিরাতে শিক্ষার্থীরা সশরীরে ক্লাস শুরু করেছে: দুবাই শাসক শেখ মোহাম্মদ চট্টগ্রাম জামেয়া কমিল মাদ্রাসায় ‘আরবি ভাষা চর্চায় দক্ষতা নির্ণয় সূচক অনুষ্ঠান- ২০২৬ অনুষ্ঠিত পটিয়ায় হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু, থানায় মামলা। চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন ১৬ ফ্লাইটে ৬ হাজার হজযাত্রী সৌদি আরবের জেদ্দা যাবেন বাঘাইছড়ি উপজেলায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পরিক্ষা উপকরণ বিতরণ চট্টগ্রামে হাম-রুবেলার জরুরি টিকাদান শুরু ২০ মে ৭ লাখ ৬৭ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা চট্টগ্রামে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত

বাঘাইছড়িতে তুলাবান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

  • সময় মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৯৩ পঠিত

 

আনোয়ার হোসেন
‎বাঘাইছড়ি প্রতিনিধি-

‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ঐতিহ্যবাহী তুলাবান উচ্চ বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, নবীন বরণ ও বার্ষিক ক্রাড়ী প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (০৭ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় তুলাবান উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু জ্ঞান রঞ্জন চাকমা।

‎অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা পাঠ ও ত্রিপিটক পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। তারপরই বিদায়ী ও নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন নেন স্কুলের অন্যান্য শিক্ষার্থীরা। এরপরেই বিদায়ী ও নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ মানপত্র পাঠ করেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

‎তুলাবান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু কালাধন চাকমা’র সঞ্চালনায় অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম বিদায়ী পরীক্ষার্থী ও নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশানমূলক বক্তব্য প্রদান করেন।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ৩৩নং মারিশ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু আপন চাকমা,কাচালং সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মীর কামাল হোসেন।

‎এসময় ৩৩নং মারিশ্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু তন্টুমনি খীশা ও বাবু মানব জ্যোতি চাকমা, সমাজসেবক বাবু চিরণ জীব চাকমা, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু পলাশ চাকমা সহ শিক্ষার্থীদের অভিভাবক,অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,বিদ্যালয়ের পরিচালনা কমিটি’র সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন যে, পরীক্ষার দিন সবাই মাথা ঠাণ্ডা রেখে মনোযোগসহকারে প্রশ্নপত্র ভালোভাবে পড়ে তারপর উত্তর লেখবে। তারা আরও বলেন, ভালো ফলাফল অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে এবং একটি ভালো কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে। এতে করে নিজের, বাবা-মা এবং বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করবে। বক্তারা শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী হওয়ার আহ্বান জানান।

‎আলোচনা সভার শেষে বার্ষিক ক্রাড়ী প্রতিযোগীতা’র বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

‎অনুষ্ঠানের শেষ পর্বে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন। শিক্ষার্থীরা নৃত্য ও গান পরিবেশন করে উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট