1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় তালের পাইকারি বাজার প্রতিদিন বাড়ছে মানুষের ভিড়। পাহাড়তলীতে হামলা ও হত্যাচেষ্টার মামলায় আদালতে জামিন নামঞ্জুর, কারাগারে মাদক কারবারি আলমগীর রাতের খাবার খেয়ে একই পরিবারের ৬ জন গুরুতর অসুস্থ পটিয়ায় কাঠালের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি। লোকসংস্কৃতির এক জীবন্ত কিংবদন্তি ছিলেন পটিয়ার আবদুল গফুর হালী। সিলেটে বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান মন্নান কবিতাঃ জুয়া -মো: ওসমান হোসেন সাকিব বোয়ালখালীতে ইটের আঘাতে নারী আহত, তৃতীয় লিঙ্গের ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিঁড়ি বিড়ম্বনা!  নারী-শিশু রোগীর অবস্থা কাহিল

এরাবিয়ান লিডারশীপ মাদরাসার মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৩৯ পঠিত

 

প্রেস বিজ্ঞপ্তি ::

নগরীর দ্বীনি ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এরাবিয়ান লিডারশীপ মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল মাদরাসার চেয়ারম্যান আলহাজ্ব আবুল বশর আবুর সভাপতিত্বে ও মাওলানা এম সোলাইমান কাসেমীর সঞ্চালনায় ১৮ এপ্রিল ২০২৬ খ্রি. (শনিবার) হল প্রিন্স গার্ডেন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ সিরাজদ্দৌলা কুতুবী। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাবেক সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান। মূখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ শফি উল্লাহ কুতুবী।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ্ব মাওলানা এনামুল হক সিরাজ মাদানী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাগির, এরাবিয়ান লিডারশীপ মাদরাসার ডিরেক্টর আবদুল্লাহ আল মারুফ, বাঁশখালী উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন চৌধুরী, এরাবিয়ান লিডারশীপ মাদরাসা ট্রাস্টের মসজিদের জমিদাতা আহমদ রশীদ আমু, মাদরাসার ডিরেক্টর আলহাজ্ব মাওলানা মুহাম্মদ শাহজাহান, মাদরাসার অধ্যক্ষ হাফেয মাওলানা মুহাম্মদ ইবরাহীম ছিদ্দিকী, সাবেক অধ্যক্ষ মাওলানা দিদার রশিদ, অধ্যক্ষ ড. মুহিউল হক ও এডভোকেট শাহজাহান আলী চৌধুরী প্রমুখ।

বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ রহিম উল্লাহ, মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম সাঈদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ হোসাইন, মাওলানা মুহাম্মদ খোবাইব নূর, মাস্টার শাহাদাত হোসাইন, মাস্টার ফয়সাল উদ্দিন রানা, মাস্টার শোয়াইব উল্লাহ, মিসেস আসমাউল হুসনা, মিসেস মরিয়ম আক্তার, মিসেস আসফিয়া সুলতানা, মিসেস তাসনিফ নূরুল রণি, মিসেস সামরিনা হাসান প্রমুখ।

অনুষ্ঠানে আলহাজ্ব আবুল বশর আবু শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমাদের দ্বীনি ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে এগিয়ে যেতে হবে। এছাড়াও শিক্ষা, সভ্যতা, বিজ্ঞান ও প্রযুক্তিতে পারদর্শী হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, মাদরাসার উন্নয়নের জন্য যা যা করা দরকার আমি তা করে যাব। এসময় তিনি শিক্ষার উন্নয়নের জন্য সবার সহযোগিতা কামনা করেন। এ সময় মাদরাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও ২০২৬ সালের বিদায়ী ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট