1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাঘাইছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার প্রদান এইচডাব্লিউপিএল এর উদ্যোগে চলমান যুদ্ধ বন্ধের আহ্বানে কধুরখীল মারজিন বৌদ্ধ বিহারে বিশ্বশান্তি কামনায় হাজার বাতি প্রজ্বলন ও প্রার্থনা সীতাকুণ্ডে বেসরকারি হাসপাতাল ও ল্যাব এসোসিয়েশনর ইফতার মাহফিল বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের ঈদ বস্ত্র বিতরণ। চট্টগ্রামের সাবেক এমপি মুজিবের বাসায় গুলি: লুট হওয়া অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রামে আইনজীবীদের মানববন্ধন ১৭ বছরেও সংস্কার হয়নি পটিয়ার বড়লিয়া খাঁন বাড়ী সড়ক — জনদুর্ভোগ চরমে, দ্রুত উন্নয়নের দাবি। আনোয়ারার কৃতি সন্তান ওমান প্রবাসী ব্যাবসায়ী মোহাম্মদ সাদেক হাসান সমাজ সেবায় ও মানবিক কাজে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান  আনোয়ারায় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

বিএসএনপিএস এর সাংগঠনিক সফর শুরু:নরসিংদী ও কিশোরগঞ্জ সাংবাদিক নেতাদের সাথে মতবিনিময়

  • সময় সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৭৬৪ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

জনতার নিঃশ্বাস সংগঠনকে গতিশীল করতে ও পনেরো দফা দাবির প্রতি জনমত সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থা(বিএসএনপিএস) কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশব্যাপী সাংগঠনিক সফর শুরু করেছে।
প্রথমেই দুটি জেলার সাংবাদিক নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থা(বিএসএনপিএস) এর কেন্দ্রীয় কমিটির এক প্রতিনিধি দল।

আজ রোববার(১১ ডিসেম্বর) সন্ধ্যায়
নরসিংদী জেলা সাংবাদিক নেতৃবৃন্দের সাথে নরসিংদী উপজেলা মোড়স্থ সাপ্তাহিক চেতনা কার্যালয়ে বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থা কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় সাপ্তাহিক চেতনা এবিএম আজরাফ টিপু সভাপতিত্বে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থার নির্বাহী কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক, সিনিয়র সহ সভাপতি শিবলী সাদিক খান, সহসভাপতি মোশারফ হোসেন নীলু, সাংবাদিক নেতা কেন্দ্রীয় সদস্য আজিজুল হক তালুকদার, কেন্দ্রীয় সদস্য মাহেলা আক্তার মালা, নরসিংদী জেলা সাংবাদিক নেতৃবৃন্দ আশিকুর রহমান, প্রনয় কুমার ভৌমিক, সুমন প্রমুখ মতবিনিময় কালে আলোচনা করেন।
সংগঠনের পক্ষে সভাপতি আবু বকর সিদ্দিক সাংবাদিকদের অধিকার মর্যাদা রক্ষায় ১৫ দফা দাবি আদায়ের আন্দোলনকে বেগমান করতে বিভিন্ন দিক তুলে ধরে ১৫ দফার ফেস্টুন লিফলেট হস্তান্তর করেন।

পরে রাত সাড়ে সাতটার দিকে কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় দুর্জয় মোড়ে ছাবির উদ্দিন রাজুর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থা কেন্দ্রীয় সভাপতি আবু বকর সিদ্দিক সিনিয়র সহসভাপতি শিবলী সাদিক খান, সহসভাপতি মোশারফ হোসেন নীলু, কেন্দ্রীয় সদস্য আজিজুল হক তালুকদার, সদস্য, মাহেলা আক্তার মালা, ভৈরব উপজেলা সাংবাদিক নেতা কাজী আবুল খায়ের, ফয়জুল কবীর, কাজী আবুল হোসেন প্রমুখ।
নেতৃবৃন্দ নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়াতে ১৫ দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করে বলে দ্রুত সাংবাদিকদের সংগঠিত হবে।
সংগঠনটিকে আরো গতিশীল করতে সবাই একমত পোষণ করেন এবং নিরলস পরিশ্রমে প্রতিশ্রুতি দেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট