1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের কৃতিসন্তান মিশকাতুল ইসলাম এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ। রাত ১২টার পর সন্তান কোথায়, খোঁজ রাখুন: বোয়ালখালীর ওসি পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত

বিয়ের অনুষ্ঠানে অতিথি সেজে স্বর্ণের নেকলেস চুরি আসামি গ্রেফতার ও চুরি হওয়া নেকলেস উদ্ধার

  • সময় সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৭৭৩ পঠিত

মনিরুল ইসলাম রিয়াদ,চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

বিয়ের অনুষ্ঠানে অতিথি সেজে ০১ ভরি ওজনের স্বর্ণের নেকলেস চুরি সংবাদপাপ্তির মাত্র ১২ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার ও চুরি হওয়া নেকলেস উদ্ধার।
গত ০৬/০৩/২৩ খ্রিঃ তারিখ রাত অনুমান ৮:৩০ ঘটিকার সময় হোসেন বাদশা (৪৬), পিতা মৃত নুরুল ইসলাম, সাং-বালী বাপের বাড়ি, তুলাতুলি বাই লেন, থানা-বাকলিয়া,চট্টগ্রাম স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে তার শ্যালক নাসিরুদ্দিন এর বিবাহত্তোর অনুষ্ঠানে যান। নববধূকে উপহার প্রদাণের জন্য সংবাদদাতার স্ত্রী ০১ (এক) ভরি ওজনের একটি স্বর্ণের নেকলেস ভ্যানেটি ব্যাগে নিয়ে অনুষ্ঠানে গিয়েছিলেন।

অনুষ্ঠানের একপর্যায়ে বাদির স্ত্রী নববধূকে নেকলেসটি উপহার দেওয়ার জন্য ভ্যানেটি ব্যাগটি খুলতে গেলে দেখতে পান যে, ব্যাগের চেইন খোলা এবং ব্যাগের ভিতর থাকা স্বর্ণের নোকলেসটি নেই যার মূল্য অনুমান ৮৬,৫০০/- (ছিয়াশি হাজার পাঁচশত) টাকা। পরবর্তীতে কমিউনিটি সেন্টার এর সিসি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, ০৬/০৩/২৩ খ্রিঃ তারিখ রাত অনুমান ১০.৩০ ঘটিকা হতে রাত ১১.০০ ঘটিকার মধ্যে ২২/২৩ বছর বয়সী একজন মহিলা ১৩/১৪ বছর বয়সী একটি ছেলেসহ বাদির স্ত্রীকে অনুসরণ করে এবং সেই সময়ের মধ্যে অজ্ঞাতনামা মহিলা ও ছেলেটি বাদির স্ত্রীর ভ্যানিটি ব্যাগে থাকা নেকলেসটি নিয়ে যায়।

এই বিষয়ে বাদির অভিযোগের প্রেক্ষিতে বাকলিয়া থানায় একটি মামলা রুজু হয় এবং মামলাটি রুজুর পরপরই ‘টিম বাকলিয়া’ অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় অভিযান শুরু করে।

গোপন সূত্রে প্রাপ্ত তথ্য ও তথ্য-প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে চট্টগ্রাম ও কক্সবাজারে অভিযান পরিচালনা করে সংবাদ প্রাপ্তির মাত্র ১২ ঘন্টার মধ্যে এসআই (নিঃ)/মোঃ আব্দুল ওয়াদুদ চৌধুরী এবং এসআই (নিঃ)/ মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্সদের সহায়তায় চট্টগ্রাম ও কক্সবাজার জেলার রামু থানা এলাকায় একটানা ১২ ঘন্টা অভিযান পরিচালনা করে গত ১৭/৩/২৩ তারিখে,চুরির ঘটনায় জড়িত ০২ জন মহিলা ও আইনের সহিত সংঘাতে জড়িত ০১ জন শিশুসহ মোট ০৩ জনকে আটক করে। আটককৃতদের হেফাজত হতে চোরাই যাওয়া ০১ ভরি ওজনের স্বর্ণের নেকলেসটি উদ্ধার করা হয়েছে। আটককৃতদের আইনী প্রক্রিয়ানুযায়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট