1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
আহলা দরবার শরীফে মওলা আলী (রাঃ)-এর স্মরণে ওরশে পাক ও ইফতার মাহফিল জাটকা সংরক্ষণ কর্মসূচি: দক্ষিণ হালিশহরে ২৯৩ জেলে পরিবার পেল ৮০ কেজি করে চাল ইপিজেডে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বোয়ালখালীতে শালিস বৈঠকে ঢলে পড়ে বিএনপি নেতার মৃত্যু বাঘাইছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার প্রদান এইচডাব্লিউপিএল এর উদ্যোগে চলমান যুদ্ধ বন্ধের আহ্বানে কধুরখীল মারজিন বৌদ্ধ বিহারে বিশ্বশান্তি কামনায় হাজার বাতি প্রজ্বলন ও প্রার্থনা সীতাকুণ্ডে বেসরকারি হাসপাতাল ও ল্যাব এসোসিয়েশনর ইফতার মাহফিল বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের ঈদ বস্ত্র বিতরণ। চট্টগ্রামের সাবেক এমপি মুজিবের বাসায় গুলি: লুট হওয়া অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রামে আইনজীবীদের মানববন্ধন

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল আলীমের ইন্তেকাল

  • সময় বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৬৫৫ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের উপদেষ্টা, চন্দনাইশের কৃতী সন্তান, সাতবাড়ীয়া কলেজ ও আনোয়ারা কলেজের প্রাক্তন অধ্যাপক, জনতা ব্যাংকের প্রাক্তন এজিএম, সাতবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক, লেখক, গবেষক ও কবি অধ্যাপক আবদুল আলীম (৬২) ২১ ডিসেম্বর ২০২২ রাত সাড়ে নয়টায় নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় পূর্ব সাতবাড়ীয়া শাহ রশিদীয়া রাব্বানিয়া মাদরাসা মাঠে তাঁর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। অধ্যাপক আবদুল আলীম ১৯৬০ সালে সাতবাড়ীয়ায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম নেয়াজুর রহমান। মাতার নাম মনকুম বাহার। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোসলেম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী, চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি ইতিহাসবেত্তা সোহেল ফখরুদ-দীন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস কুতুবী, প্রাক্তন সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুর রহিম, দোহাজারী ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, হাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ বিন ইছহাক, বরকল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদর রহমান ভেট্টা, সাইফুর রহমান, নুরুল কবির চৌধুরী, জহির উদ্দিন হিরু, আহমদ নবী, মোহাম্মদ নবাব আলী, হুমায়ুন কবির মাস্টার, সাংবাদিক এ কে এম আবু ইউসুফ, দুলাল কান্তি বড়ুয়া, সাফাত বিন সানাউল্লাহ, অ্যাড. মিজানুর রহমান প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট