1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনামঃ
আহলা দরবার শরীফে মওলা আলী (রাঃ)-এর স্মরণে ওরশে পাক ও ইফতার মাহফিল জাটকা সংরক্ষণ কর্মসূচি: দক্ষিণ হালিশহরে ২৯৩ জেলে পরিবার পেল ৮০ কেজি করে চাল ইপিজেডে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বোয়ালখালীতে শালিস বৈঠকে ঢলে পড়ে বিএনপি নেতার মৃত্যু বাঘাইছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার প্রদান এইচডাব্লিউপিএল এর উদ্যোগে চলমান যুদ্ধ বন্ধের আহ্বানে কধুরখীল মারজিন বৌদ্ধ বিহারে বিশ্বশান্তি কামনায় হাজার বাতি প্রজ্বলন ও প্রার্থনা সীতাকুণ্ডে বেসরকারি হাসপাতাল ও ল্যাব এসোসিয়েশনর ইফতার মাহফিল বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের ঈদ বস্ত্র বিতরণ। চট্টগ্রামের সাবেক এমপি মুজিবের বাসায় গুলি: লুট হওয়া অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রামে আইনজীবীদের মানববন্ধন

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাঘাইছড়িতে প্রার্থনা অনুষ্ঠিত

  • সময় মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৪০ পঠিত

আনোয়ার হোসেন
‎বাঘাইছড়ি প্রতিনিধি-

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, উপজেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যায় সম্প্রতি বাঘাইছড়ি উপজেলার মডেল টাউন শ্রী শ্রী লোকনাথ মন্দিরে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

‎বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বাঘাইছড়ি উপজেলা শাখার আহ্বায়ক বাবু জীবন সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব বাবু সনজিত দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশেষ প্রার্থনা করা হয়।

‎প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন শ্রী শ্রী রক্ষা কালী কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি বাবু দিজেন্দ্র লাল দেবনাথ, উপদেষ্টা বাবু সুনীল কান্তি দে (মাখন), শ্রী শ্রী লোকনাথ মন্দির কমিটির সভাপতি বাবু ত্রিদিব কান্তি দেব, শ্রী শ্রী রক্ষা কালী কেন্দ্রীয় মন্দির কমিটির অর্থ সম্পাদক বাবু ঝিল্লু কান্তি দে, সাংস্কৃতিক সম্পাদক বাবু পিপল কান্তি দেব, সহ-সাংস্কৃতিক সম্পাদক বাবু দুলাল দাশ।

‎এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক বাবু নিলু কান্তি দে, মতিলাল দাশ, শ্যামল দাশ, আহ্বায়ক সদস্য টিটু দাশ, বিষু চন্দ্র গুপ্ত, গোলক দাশসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং এলাকার সম্মানিত ভক্তবৃন্দ।

‎সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রত্যাশা করে সর্বশক্তিমান স্রষ্টার নিকট প্রার্থনা জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট