1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বসতি ও প্রকৃতি: জলবায়ু সংকট এবং চট্টগ্রামের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার সম্পন্ন কবিতাঃ বেকুবে`র প্রেম -পিন্টু চৌধুরী  প্রাইভেট এডুকেশন সোসাইটি কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ-২০২৬ অনুষ্ঠিত পটিয়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বৃষ্টি উপেক্ষা করে মোটরসাইকেলের শোভাযাত্রা। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির জমকালো শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে পটিয়ায় বড় পর্দার প্রজেক্টর উদ্বোধন। আনোয়ারা-পটিয়া-চন্দনাইশ উপজেলার সীমান্তবর্তী চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়নঃ যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক গুরুত্ব -মহিউদ্দীন কাদের “আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি অগাধ ভালোবাসাঃ মুমিন হওয়ার পূর্বশর্ত ” -ফাতেমা বিনতে ইউনুচ ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার অনুষ্ঠিত রায়খালী খালে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

বেস্ট বাংলা ট্র্যাভেলস এন্ড ট্যুরসের উপদেষ্টা মনোনীত হলেন সংগঠক মোহাম্মদ আলী

  • সময় মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১২৬ পঠিত

 

চট্টগ্রামভিত্তিক ভ্রমণসেবা প্রতিষ্ঠান “বেস্ট বাংলা ট্র্যাভেলস এন্ড ট্যুরস”-এর উপদেষ্টা হিসেবে বিশিষ্ট সংগঠক মোহাম্মদ আলীকে মনোনীত করা হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানের এক সিদ্ধান্তে তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়।

গত ২৫ মে প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বেস্ট বাংলা গ্রুপের চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম খন্দকার এবং প্রধান উপদেষ্টা ডা. এ এস এম শওকতুল ইসলাম শওকত আনুষ্ঠানিকভাবে উপদেষ্টা পত্র মোঃ আলীর হাতে তুলে দেন।

মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে সামাজিক, সাংগঠনিক ও মানবিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত রয়েছেন। তার দক্ষ নেতৃত্ব, সাংগঠনিক অভিজ্ঞতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তাকে প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

নবনিযুক্ত উপদেষ্টা মোহাম্মদ আলী বলেন, “বেস্ট বাংলা ট্র্যাভেলস এন্ড ট্যুরস দেশের পর্যটন ও ভ্রমণসেবাকে আরও এগিয়ে নিতে কাজ করছে। প্রতিষ্ঠানের উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে আমি সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবো।”

প্রতিষ্ঠানের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, মোহাম্মদ আলীর দিকনির্দেশনা ও অভিজ্ঞতায় বেস্ট বাংলা ট্র্যাভেলস এন্ড ট্যুরস ভবিষ্যতে আরও সফলতা অর্জন করবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট