1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় শিশু জায়ান হত্যাকাণ্ডে হাজী মোহাম্মদ আবুল বশর সিআইপির তীব্র নিন্দা ও প্রতিবাদ। পটিয়ায় শিশু হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান। অজ্ঞাত আসামির ছায়ায় ন্যায়বিচার ও নাগরিক অধিকার -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর স্টারস ২০২৬-২৭ সেবা বর্ষের পূর্নাঙ্গ কেবিনেট ঘোষণা পটিয়া পৌরবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই: একান্ত সাক্ষাৎকারে হাজী মোহাম্মদ আবুল বশর সিআইপি। পটিয়ার বীর মুক্তিযোদ্ধা মহসীন খাঁনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন। পটিয়ায় মুক্তিপণের জন্য অপহরণ শেষে বস্তাবন্দি লাশ উদ্ধার: প্রতিবেশীসহ ৫ জন গ্রেপ্তার। বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার কমিটি গঠিত স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন হিজরি নববর্ষের সংক্ষিপ্ত ইতিহাস ও আমাদের করণীয় সৈয়দা আফরা

পটিয়া পৌরবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই: একান্ত সাক্ষাৎকারে হাজী মোহাম্মদ আবুল বশর সিআইপি।

  • সময় বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৪৬ পঠিত

আলমগীর আলম, পটিয়া।

পটিয়া পৌরসভার উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে অবদান রেখে আসা বিশিষ্ট সমাজসেবক, দানবীর, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ হাজী মোহাম্মদ আবুল বশর সিআইপি বলেছেন, “পৌরবাসীর ভালোবাসা ও আস্থা নিয়ে আমি আজীবন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পটিয়া পৌরসভা গড়াই আমার স্বপ্ন।”
দৈনিক চট্টগ্রামের খবরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
হাজী মোহাম্মদ আবুল বশর সিআইপি দীর্ঘদিন ধরে পটিয়া পৌরসভার মানুষের কল্যাণে নীরবে কাজ করে যাচ্ছেন। শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, অসহায় মানুষের সহায়তা, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ইতোমধ্যে পটিয়াবাসীর কাছে একজন আস্থাভাজন ও জনদরদী ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন।
তিনি বলেন, “ছোটবেলা থেকেই আমার পিতা মরহুম হাজী আবদুস সাত্তার এবং মাতা মরহুমা আছিয়া খাতুন আমাকে মানবসেবার শিক্ষা দিয়েছেন।
মানুষের পাশে দাঁড়ানো, অসহায়ের মুখে হাসি ফোটানো এবং সমাজের কল্যাণে কাজ করাই আমার জীবনের প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, পটিয়া পৌরসভাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর নাগরিক সেবার কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিনি কাজ করতে চান।
জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে সম্ভাব্য মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছাও ব্যক্ত করেন তিনি।
তার মতে, একজন সফল মেয়রের প্রধান যোগ্যতা হলো সততা, নেতৃত্বের দক্ষতা, জনসেবার দীর্ঘ অভিজ্ঞতা, উন্নয়নমুখী চিন্তাধারা এবং সর্বস্তরের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক।
এসব গুণাবলি কাজে লাগিয়ে তিনি একটি পরিচ্ছন্ন, পরিকল্পিত ও বাসযোগ্য পটিয়া গড়ে তুলতে চান।
পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক সেবার ডিজিটালাইজেশন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসার এবং যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি তার ভবিষ্যৎ পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার বলে জানান তিনি।
হাজী মোহাম্মদ আবুল বশর সিআইপি বলেন, “পটিয়ার প্রতিটি মানুষ আমার পরিবারের সদস্য।
তাদের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা এবং সমস্যা সমাধানে আমি সবসময় পাশে থাকতে চাই। জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি ও প্রেরণা।”
মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবে তিনি হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় ও সামাজিক খাতে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। এছাড়া অসংখ্য মসজিদ, মাদরাসা ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা ও পৃষ্ঠপোষকতায় তার গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছেন।
বর্তমানে তিনি আছিয়া খাতুন ইসলামিক কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা, হাজী আবদুস সত্তার জামে মসজিদের প্রতিষ্ঠাতা, আবুধাবি বিএনপি ইউএই সিনিয়র সহ-সভাপতি,কেন্দ্রীয় কমিটির সদস্য, বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ইউএই, পটিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক পদপ্রার্থী এবং হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
সাক্ষাৎকারের শেষাংশে তিনি পটিয়াবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করে বলেন, “জনগণের কল্যাণে কাজ করার যে অঙ্গীকার নিয়ে আমি পথ চলছি, সেই পথচলায় সবার আন্তরিক সমর্থন ও দোয়া কামনা করছি।
মানুষের সেবা করাই আমার রাজনীতি, মানুষের উন্নয়নই আমার লক্ষ্য।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট