1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রামে আইনজীবীদের মানববন্ধন ১৭ বছরেও সংস্কার হয়নি পটিয়ার বড়লিয়া খাঁন বাড়ী সড়ক — জনদুর্ভোগ চরমে, দ্রুত উন্নয়নের দাবি। আনোয়ারার কৃতি সন্তান ওমান প্রবাসী ব্যাবসায়ী মোহাম্মদ সাদেক হাসান সমাজ সেবায় ও মানবিক কাজে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান  আনোয়ারায় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন চন্দনাইশ প্রেস ক্লাবের ইফতার মাহফিল পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল ও রমজান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। বোয়ালখালীতে অভিবাসী স্টেকহোল্ডারদের সাথে সহযোগিতা কর্মশালা অনুষ্ঠিত দুবাই মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চাতুয়া শাখার ইফতার মাহফিল বাঘাইছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বোয়ালখালীর প্রবীণ আলেমেদ্বীন মাওলানা ইদ্রিছ রেজভী(বড় হুজুর) ইন্তেকাল করেছেন

  • সময় বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৪৭৪ পঠিত

তৌহিদুর রহমানঃ

বোয়ালখালীর প্রবীণ আলেমেদ্বীন চরনদ্বীপ রজভীয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের প্রায় অর্ধশত বছরের আমৃত্যু খতিব হযরত আল্লামা মুফতি মোহাম্মদ ইদ্রিছ রেজভী( বড় হুজুর) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১১৫ বছর।

মঙ্গলবার ২৭ শে জুলাই আসরের আযান চলাকালীন সময়ে চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

তাঁর মৃত্যুতে বোয়ালখালী তথা চট্টগ্রামের সর্বস্তরে শোকের ছায়া নেমে আসে।তিনি দীর্ঘদিন বার্ধ্যক্যজনিত রোগে ভুগছিলেন। গত ২৪ জুলাই শারিরীক অসুস্থতা বেড়ে গেলে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।
মৃত্যুকালে তিনি ৪ পুত্র,২কন্যাসহ অসংখ্য ভক্ত,ছাত্র,মুরিদান,অনুসারী ও গুণগ্রাহী রেখে যান।
উল্লেখ্য তিনি আলা হযরতের প্রসিদ্ধ খলিফা ও আহলে সুন্নাত ওয়াল জামাতের উপদেষ্টা ছিলেন।
হযরত মাওলানা ইদ্রিস রেজভী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
বোয়ালখালীর সাংসদ আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ,বোয়ালখালীর পৌর মেয়র আবুল কালাম আবু,উপজেলা চেয়ারম্যান নুরুল আলম,ভাইস চেয়ারম্যান এসএম সেলিম, বেসরকারী কারা পরিদর্শক ইয়াসিন আরাফাত কচি, স্থানীয় জনপ্রতিনিধিগণ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।
শোকবার্তায় বিশিষ্ট ব্যক্তিগণ মাওলানা ইদ্রিস রেজবীর দ্বীনের প্রচার ও দ্বীনি শিক্ষার অতুলনীয় অবদানের প্রশংসা করেন,এবং মহান আল্লাহ তায়ালার দরবারে উনার আত্মার মাগফিরাত ও জান্নাতের উচ্চ মাকাম কামনা করেন।
আগামীকাল ২৮শে জুলাই (বুধবার) সকাল ১১টায় বোয়ালখালী শ্রীপুর বুড়া মসজিদের ঈদগাহ ময়দানে হুজুরের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে জানান উনার ছোট সন্তান চরনদ্বীপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শ্রীপুর বুড়া মসজিদের সহকারী খতিব মাওলানা শোয়াইব রেজা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট