1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীপুর আবদার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি নির্বাচিত হলেন প্রতিষ্ঠাতা শিক্ষক আলহাজ্ব মোঃ ওয়াহিদুজ্জামান মাস্টার পটিয়ায় জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে দোয়া, মিলাদ ও  এতিমখানায় তবারক বিতরণ অনুষ্ঠিত এপেক্স বাংলাদেশের ২০২৭ সালের জাতীয় সভাপতি পদপ্রার্থী নুরুল আমিন চৌধুরী আরমান বোয়ালখালীতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, আহত চালক প্রবাসীদের নিরাপত্তা ও জীবন-জীবিকা রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব কতটুকু? – মোঃ আবদুল আলী জাতীয় সাংবাদিক সমাবেশ – ২০২৬ অনুষ্ঠিত তিনবারের শ্রেষ্ঠ উপজেলা যুব সংগঠনের স্বীকৃতি পেল আদর্শ ছাত্র ও যুব সমাজ স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কেরোসিন ঢেলে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার কেবিনেট সভায় আইইবি’র চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম দেশকে এগিয়ে নিতে নি:স্বার্থভাবে কাজ করে যাচ্ছে প্রয়াস দারুত তাহযীব মডেল মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও হিফজুল কুরআন অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন

ভাইকে এয়ারপোর্টে দিয়ে বাঁশখালী ফেরার পথে সড়কেই প্রাণ গেলো আইনজীবী মহিউদ্দীনের

  • সময় বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ১১৪৯ পঠিত

নিজস্ব প্রতিবেদক:

গত পরশু চাচাতো ভাইকে দুবাই ও গতকাল আপন ভাই আবু সুফিয়ানকে ঢাকা এয়ারপোর্টে বিমানে তুলে দিয়ে বাঁশখালী ফেরার পথে সড়কেই প্রাণ হারান শিক্ষানবীশ আইনজীবী মো. মহিউদ্দীন (৩১)।

নিজের মোটর সাইকেলে করে ফেরার পথে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে সড়কের ফেনী এলাকায় এলে অন্য একটি গাড়ির ধাক্কায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে আজ ২২ এপ্রিল ২০২১ বিকেল ৫ টার দিকে মারা যান৷ ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন।

তিনি বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় থেকে ২০০৫ সালে এসএসসি ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে এলএলবি অনার্স, এলএলএম শেষ করে চট্টগ্রাম জজকোর্টে শিক্ষানবীশ আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন।

তাঁর দুই ভাই দুই দেশে নিজেদের গন্তব্যে ফিরতে পারলেও হতভাগা মহিউদ্দীন নিজ বাড়িতে ফিরতে পারেনি। এই রিপোর্ট লেখা পর্যন্ত ( রাত সাড়ে ৯ টা) তার লাশ ফেনী মহিপাল থানায় রাখা হয়েছে৷ আইনী প্রক্রিয়া শেষ করে বাঁশখালীতে লাশ দাফনের প্রস্তুতি নেয়া হবে বলে জানিয়েছেন মহিউদ্দীনের স্বজন চট্টগ্রাম দক্ষিণজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক সালাউদ্দিন সাকিব৷

মৃত্যুর ৮ ঘন্টা আগে তার ফেসবুক স্ট্যাটাস ছিলো অনেকটা এমন- ‘ভাইকে বিদায় দিতে এয়ারপোর্টে এলাম। লকডাউনে পরিবহন সমস্যার কারণে নিজের মোটরসাইকেল চালিয়ে ঢাকায় এলাম। সবাই দোয়া করবেন।’

সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও গ্রামের মরহুম বদি আহমদের ৫ ছেলে এক মেয়ের মধ্যে তিনি সবার ছোট ছেলে। শান্ত শিষ্ট ও ভদ্র ছেলে হিসেবে এলাকায় তার জনপ্রিয়তা ছিলো। তার মৃত্যুতে বৈলগাঁও গ্রাম, আইনজীবীমহল ও আইআইইউসি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট