1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আহলা দরবার শরীফে মওলা আলী (রাঃ)-এর স্মরণে ওরশে পাক ও ইফতার মাহফিল জাটকা সংরক্ষণ কর্মসূচি: দক্ষিণ হালিশহরে ২৯৩ জেলে পরিবার পেল ৮০ কেজি করে চাল ইপিজেডে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বোয়ালখালীতে শালিস বৈঠকে ঢলে পড়ে বিএনপি নেতার মৃত্যু বাঘাইছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার প্রদান এইচডাব্লিউপিএল এর উদ্যোগে চলমান যুদ্ধ বন্ধের আহ্বানে কধুরখীল মারজিন বৌদ্ধ বিহারে বিশ্বশান্তি কামনায় হাজার বাতি প্রজ্বলন ও প্রার্থনা সীতাকুণ্ডে বেসরকারি হাসপাতাল ও ল্যাব এসোসিয়েশনর ইফতার মাহফিল বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের ঈদ বস্ত্র বিতরণ। চট্টগ্রামের সাবেক এমপি মুজিবের বাসায় গুলি: লুট হওয়া অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রামে আইনজীবীদের মানববন্ধন

রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নববিবাহিত যুবকের মর্মান্তিক মৃত্যু

  • সময় রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৮২ পঠিত

মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রামের রাউজান উপজেলায় বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এহছান উল্লাহ (২৬) নামে এক নববিবাহিত ব্যবসায়ীর করুণ মৃত্যু হয়েছে। রবিবার, ৯ নভেম্বর দুপুর ২টার দিকে উপজেলার ফকিরহাট সাপলংগা এলাকার মিঠা পুকুর পাড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এহছান উল্লাহ রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শাহনগর শরীফ বাড়ির মো. লোকমানের বড় ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন জ্যেষ্ঠ। স্থানীয় ফকিরহাট বাজারে বাবার প্রতিষ্ঠিত ‘রাউজান সু’ নামের জুতার দোকানটি তিনিই পরিচালনা করতেন। মাত্র ২৫ দিন আগে তার বিয়ে হয়েছিল, এখনও তাঁর হাতের মেহেদির রং শুকায়নি।
প্রতিবেশী ও চাচা মাওলানা আনোয়ার হোসেন জানান, পরিবারের প্রয়োজনের জন্য বাড়ির পাশে কাঁচা বাঁশ কাটছিলেন এহছান। হঠাৎ হাতে থাকা বাঁশটি পাশের পল্লী বিদ্যুতের খোলা তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. অনুসেন দাশগুপ্ত জানান, “তাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। বিষয়টি রাউজান থানাকে জানানো হয়েছে।”
এহছানের অকাল মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। এক মাসও হয়নি নতুন সংসার শুরু করার, এরই মধ্যে থেমে গেল এক তরুণ জীবনের সব স্বপ্ন। স্বজন, প্রতিবেশী ও বন্ধুরা ছুটে আসছেন শোকাহত পরিবারটিকে সান্ত্বনা দিতে।
এই দুর্ঘটনা স্থানীয় বিদ্যুৎ ব্যবস্থাপনার নিরাপত্তা ঘাটতির দিকেও প্রশ্ন তুলেছে। এলাকাবাসীর দাবি, খোলা তারের ঝুঁকি দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট