1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইপিজেডে তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার: রমজানের শিক্ষা সংযম, মানবিকতা ও ঐক্যের বার্তা দেশ ও জাতির কল্যাণ কামনায় আনোয়ারা প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল লালখান বাজার ওয়ার্ড যুবদলের উদ্যোগে বাঘঘোনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পটিয়ায় লবণ মিল শ্রমিকের টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও, কারখানা বন্ধ সীতাকুণ্ডে এক চল্লিশ মাদ্রাসা ও এতিম খানায় খেজুর বিতরণ বাঘাইছড়িতে বিসমিল্লাহ বাবুর্চি সমিতির ইফতার মাহফিল সম্পন্ন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত আমিরাতে হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ দুবাই এয়ারপোর্টের কাছে ড্রোন পড়ে বাংলাদেশি-সহ চারজন আহত চকবাজারে বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

“শ্রমিকদের দাবী” রচনায়ঃ মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব)

  • সময় বুধবার, ১ মে, ২০২৪
  • ২৮১ পঠিত

“শ্রমিকদের দাবী”

রচনায়ঃ মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব)

পরিশ্রম করে শ্রমিকরা মাথার ঘাম ফেলে
দু’মুঠো ভাত পরিবারের মুখে দিবে বলে।

অন্ন বস্ত্র মিলাতে পারলে সেইতো তাদের সুখ
কর্ম না পেলে মাথায় হাত মলিন থাকে মুখ।

পরিশ্রম শেষে ন্যায্য মজুরী হাতে না পেলে
অভাবী সংসারে তাদের দিন কিভাবে চলে?

শরীরের ঘাম শুকানোর আগে মজুরী দিলে
শ্রমিকের মন খুশি হবে মোদের নবী(স:) বলে।

অতিরিক্ত কাজ করিয়ে কভু সঠিক হিস্যা চাই
দায়ী হবে, না দিলে বেতন- দেখছে বিধাতায়।

শ্রমিক দিয়েই ধনী হয় সবে হয় আরও অগ্রগামী
হাড় ভাঙ্গা পরিশ্রম করে শ্রমিকরাই পশ্চাতগামী।

জীবন দিয়েছে অজস্র শ্রমিক অধিকার আদায়ের লক্ষ্যে
সুবিচারের রায় হয়েছে কভু বঞ্চিত শ্রমিকদের পক্ষে।

নারী-পুরুষ মেহনতী সবার- এটি সময়ের দাবী
সমান হিস্যা চাই সকলে আমরা শান্তিকামী।

শ্রমিকদের মূল্যায়ন করলে দিবে তারা সম্মান
অন্যায়ে সম্পদ গড়িলে কিন্তু তাহাই অপমান।

সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ,মোজাদ্দেদপুর, জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট