1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ অতিরিক্ত বৃষ্টিতে রিয়াজুদ্দিন বাজারের বেহাল অবস্থা জলাবদ্ধতায়! চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন এর সাথে আইনী সহায়তা কেন্দ্র ‘আসক’ ফাউন্ডেশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় আল্লামা হাফেজ মুহাম্মদ আশরাফুজ্জামান আল-কাদেরী (মুজিআ) – সোহেল মো. ফখরুদ-দীন পিতার বিচারে ভুল হলে সন্তান কখনো সুনাগরিকে পরিণত হতে পারে না: মীর্জা মো: নাসির উদ্দিন চট্টগ্রামের জলাবদ্ধতা কমাতে চসিক মেয়রের তাৎক্ষণিক পদক্ষেপে নগরজীবনে কিছুটা স্বস্তি নানিয়ারচর জোন (১৭ ই বেংগল) কর্তৃক বুড়িঘাট ইয়ুথ ক্লাবকে ক্রীড়া সামগ্রী প্রদান বাঘাইছড়িতে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রামের জেলা প্রশাসকের সাথে আইনী সহায়তা কেন্দ্র ‘আসক’ ফাউন্ডেশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কর্ণফুলীর শিকলবাহায় ডেইরী ফার্মের বর্জ্য ফেলে ভয়াবহ পরিবেশ দূষণ

সংরক্ষিত নারী আসনে ফরিদপুরের সাহসী কণ্ঠ আসমা শহীদ, আলোচনার শীর্ষে

  • সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১১৯ পঠিত

মোহাম্মদ আলী

 

সংরক্ষিত নারী আসনে ফরিদপুরের পরিচিত মুখ ও সাহসী কণ্ঠ আসমা শহীদ বর্তমানে আলোচনার শীর্ষে অবস্থান করছেন। দীর্ঘদিন ধরে নারী অধিকার, সামাজিক ন্যায়বিচার এবং মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার ফলে তিনি ইতোমধ্যে স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছেন।

রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তার সরব উপস্থিতি এবং সাহসী অবস্থানের কারণে সংরক্ষিত নারী আসনের জন্য তাকে একজন যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিভিন্ন মহল থেকে তার নেতৃত্বগুণ, স্পষ্টভাষিতা এবং জনসম্পৃক্ত কর্মকাণ্ডের প্রশংসা করা হচ্ছে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, আসমা শহীদ নির্বাচিত হলে নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার রক্ষা এবং সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন। বিশেষ করে প্রান্তিক নারীদের অধিকার প্রতিষ্ঠা, সহিংসতা প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধিতে তার অভিজ্ঞতা ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এদিকে, আসমা শহীদ তার প্রতিক্রিয়ায় জানান, তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চান এবং জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করে যেতে চান। তিনি নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠায় আরও কার্যকর উদ্যোগ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংরক্ষিত নারী আসনকে কেন্দ্র করে যখন বিভিন্ন মহলে আলোচনা চলছে, তখন ফরিদপুরের এই সাহসী কণ্ঠ আসমা শহীদকে ঘিরে আগ্রহ ও প্রত্যাশা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট