1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
নাগরিক ছাত্র ঐক্য কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হলেন বোয়ালখালীর কৃতি সন্তান মোস্তানছিরুল হক চৌধুরী আলহাজ্ব শামশুল হক ফাউন্ডেশন – সিডিসি এবং স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের আয়োজনে প্রতিবন্ধ ব্যাক্তিদের সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন সংগীত পরিষদ আয়োজিত অনুষ্ঠানে কথামালা, আবৃত্তি ও সংগীতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ জেলা সম্মেলনে বেস্ট প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন এপেক্স ক্লাব অব পটিয়ার আলমগীর আলম। আনোয়ারায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুষ্পস্তবক অর্পণ রাঙ্গামাটি সদর জোনের উদ্যোগে এতিম ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও কার্পেট বিতরণ বিজয় দিবস সফল করার লক্ষ্যে পটিয়ায় যুবদলের ব্যাপক প্রস্তুতি সুদানে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নিহতের ঘটনায় এডব্লিউসিআরএফ-এর শোক ও উদ্বেগ বাঘাইছড়িতে হতদরিদ্রদের পাশে মারিশ্যা জোন: ঢেউটিন, সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা প্রদান মেজর জেনারেল (অব.) ইলিয়াস সার্ক মানবাধিকারের উপদেষ্টা মনোনীত।

সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫ সম্মাননা পাচ্ছেন যাঁরা

  • সময় রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২৪১ পঠিত

মোঃ শফিকুল ইসলাম
নিজস্ব প্রতিবেদকঃ
সম্মিলিত উদ্যোক্তা ফোরাম কর্তৃক আয়োজিত ‘সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদানের জন্য উদ্যোক্তা, সাংবাদিকতা এবং মিডিয়া ব্যক্তিত্বে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৫ জন পাচ্ছেন ‘সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫’। গত ১৭ জানুয়ারি ২০২৫ খ্রি. রোজ শুক্রবার বিকাল ০৪:০০ ঘটিকায় ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫’ কমিটি মনোনীত জুরি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যাওয়ার্ড প্রদানের স্থান, তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

যারা ‘সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫’ এর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তারা হলেন যথাক্রমে:

১. গোলাম শাহরিয়ার কবির (শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী),
২. এম কে জামান (উদ্যোক্তা ও ব্যবসায়ী),
৩. ইব্রাহীম সাগর চৌধুরী (ক্ষুদ্র উদ্যোক্তা),
৪. মোঃ শফিকুল ইসলাম (সাংবাদিকতা),
৫. মোঃ সাব্বির আহমেদ (মিডিয়া ব্যক্তিত্ব),

এই প্রসঙ্গে ‘সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫’ কমিটির আহ্বায়ক ড. আফছানা বিনতে বাতেন বলেন, ‘সউফো জুরি বোর্ডের সদস্যরা চুলচেরা বিচার বিশ্লেষণ ও যাচাই-বাছাই করে এই ৫ জনকে অ্যাওয়ার্ড প্রদানের জন্য চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। এই মনোনয়ন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস, আমরা সম্মাননার জন্য উপযুক্ত ব্যক্তিদেরই নির্বাচন করতে সক্ষম হয়েছি।’

উল্লেখ্য যে, উদ্যোক্তাদের উন্নয়নকে বেগবান করার লক্ষ্যে ২০১৯ সালে প্রতিষ্ঠা করা হয় সম্মিলিত উদ্যোক্তা ফোরাম। এই ফোরামে উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা সৃষ্টি, আর্থ সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, উদ্যোক্তাদের স্বাবলম্বীকরণ এবং নবীন-প্রবীণ উদ্যোক্তাদের মেলবন্ধনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। ফোরামের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে প্রবর্তন করা হয় ‘সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫’।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট