1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম-কক্সবাজার রুটে যাত্রীসেবা উন্নয়নের দাবিতে স্মারকলিপি প্রদান কবিতাঃ কেমন বাজেট চাই -মো: ওসমান হোসেন সাকিব এপেক্স ক্লাব অব পটিয়ার ডিনার মিটিং অনুষ্ঠিত পটিয়া ধলঘাটে অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে স্যার আশুতোষ সরকারি কলেজে বৃক্ষরোপণ মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, বিয়ের দিন গ্রেপ্তার দুই ছাত্রলীগ সদস্য বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে নওজোয়ানের বৃক্ষরূপন কর্মসূচি বোয়ালখালীতে মোবাইল কোর্ট: দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা দক্ষিণ জেলা শেখ হাসিনা সংগ্রাম পরিষদের উদ্যোগে ঈদ পুর্ণমিলনী সভা অনুষ্ঠিত

সকালে সন্তান জন্ম দিয়ে বিকেলে করোনায় ৭১ টিভির সংবাদকর্মীর মৃত্যু

  • সময় শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৮০৯ পঠিত
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির অ্যাসোসিয়েট নিউজ প্রডিউসার রিফাত সুলতানা। 
শুক্রবার (১৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকালে ওই হাসপাতালেই একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি।
একাত্তর টিভির প্রযোজক মাজহারুল মাসুম গণমাধ্যমকে রিফাত সুলতানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রিফাত সন্তানসম্ভবা অবস্থায় করোনা আক্রান্ত হয়ে প্রায় এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ অবস্থায় শুক্রবার সকালে তার সন্তানের জন্ম হয়। বিকেলে আমরা তার মৃত্যুর সংবাদ পেয়েছি। এটি একেবারেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। এমন মৃত্যু মেনে নেওয়া যায় না।
মাজহারুল মাসুম আরও জানান, করোনা আক্রান্ত হয়ে একই হাসপাতালে রিফাতের শাশুড়িও চিকিৎসাধীন।  এছাড়া রিফাতের স্বামী নাজমুল ইসলামও করোনায় আক্রান্ত। তিনি কয়েকদিন ধরে মুগদা হাসপাতালে চিকিৎসাধীন। সদ্যজাত সন্তানের অবস্থাও ভালো নয়। এ কারণে সকালেই ওই নবজাতককে এভারকেয়ার হাসপাতালে নিয়ে বিশেষভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, রিফাতের যমজ দুটি সন্তান রয়েছে। তাদের বয়স প্রায় দুই বছর। রিফাতের এমন মৃত্যুতে শুধু পরিবার নয়, তার সহকর্মীদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে। একাত্তর টিভিতে যোগদানের আগে তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘সময় টিভি’তে কর্মরত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট