1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি পটিয়ায় যুব ও কিশোরদের নিয়ে মাদকবিরোধী মতবিনিময় সভা পটিয়ায় ১২ দিনের ব্যবধানে আবারও অজ্ঞাত লাশ উদ্ধার শ্রীমাই খালে মিলল যুবকের মরদেহ

সিসিএম আই শ্রোতার আসরে প্রয়াত তবলা শিল্পী প্রদীপ নন্দীকে স্মরণ।

  • সময় সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২৮৫ পঠিত

 

অরুণ নাথ :

ভৈরবের কোমল রেখাবের নিনাদ, বাগেশ্রীর শুদ্ধ মধ্যমের বিষাদের ভাব এবং  সারং এর চল-চঞ্চল রূপের আবির্ভাব ঘটেছে “চট্টগ্রাম ক্ল্যাসিক্যাল মিউজিক ইনস্টিটিউট” (সিসিএমআই) আয়োজিত শ্রোতার আসরে।

প্রয়াত বরেণ্য তবলা শিল্পী প্রদীপ নন্দী স্মরণে
১৩ জুন, শনিবার সকাল ১১টায় চট্টগ্রাম নগরীর লালদিঘিস্থ সিসিএমাআই এর কার্যালয়ে এই শ্রোতার আসর অনুষ্ঠিত হয়।

এতে ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্মেলক সঙ্গীত পরিবেশন করেন । রাগ ভৈরবের একটি বন্দিশ, স্বরমালা ও একটি গান দিয়ে সাজানো হয় তাদের পরিবেশনা। তবলায় ছিলেন শিল্পী টিটু ঘোষ। সংগীত পরিচালনায় ছিলেন শিল্পী রাজীব দাশ।

রাগ বাগেশ্রীতে মুগ্ধ করেন – শ্রীয়ন্তী নন্দী। তার পরিবেশনায় বিরহের বিরোহী রূপ ফুটে উঠে। তবলা সংগত করেন – শিল্পী তিষাণ ঘোষ। তানপুরায় ছিলেন সৃজিতা সাহা আরাধ্যা। হারমোনিয়ামে ছিলেন শিল্পী প্রমিত বড়ুয়া।

এরপর বেহালাতে রাগ বৃন্দাবনী সারং পরিবেশন করেন শিল্পী আশীষ বসাক। তিনি বেহালায় সারং এর চঞ্চল রূপ ফুটিয়ে তোলেন। পরে তিনি একটি ধুন পরিবেশন করেন।

সবশেষে, শিল্পী রাজীব দাশের সঞ্চালনায় মুক্ত কথামালা পর্ব অনুষ্ঠিত হয়। কথামালায় অংশগ্রহণ করেন নন্দিত মোহন বীণা শিল্পী দোলন কানুনগো, প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী, সাহিত্যিক মাসুম খান, শিল্পী ও শিল্পপতি রিয়াজ ওয়ায়েজ, অধ্যক্ষ উত্তম আচার্য,  শিল্পী সুরজিৎ সেন, শিল্পী হিল্লোল বড়ুয়া, শিল্পী কায়ছার উদ্দিন, টিটু ঘোষ, সাংবাদিক অরুণ নাথ প্রমুখ। আলোচকরা প্রয়াত তবলা শিল্পী প্রদীপ নন্দীর সংগীতে তার অবদানের কথা সানুগ্রচিত্তে স্মরণ করেন। শ্রোতার আসরে আরো উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রেমী সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট