1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রয়াস এর আজীবন সদস্য রোটারিয়ান সুবর্ণা দে পিএইচএফ রোটারী ক্লাব অব রেইনবো’র সভাপতি নির্বাচিত তোমার গানে জাগবে জুলাই’ প্রতিযোগিতায় পুরস্কৃত হন জাসাস চট্টগ্রাম মহানগর সদস‌্য স‌চিব মামুনুর রশিদ শিপন। পটিয়ায় র‍্যাবের অভিযানে তিন কোটি টাকার ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বোয়ালখালীতে পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ চন্দনাইশে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ বিএনপির সমাবেশ-র‌্যালি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সভাপতির দেওয়া লাইভ বক্তব্যের ইংরেজি থেকে বাংলা অনুবাদ। পটিয়ায় মনির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন শরীফ, আমপারা ও নুরানী কায়দা বিতরণ এরাবিয়ান লিডারশীপ মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন পটিয়া পৌরসভায় ক্যান্সার আক্রান্ত রাকিবকে মানবতার বন্ধনের অর্থ সহায়তা অসুস্থ প্রবাসীকে রাতের আঁধারে রাস্তার পাশে ফেলে গেছেন স্ত্রী ও সন্তানেরা

প্রতি শুক্রবার অসহায় দিনমুজুরদের একবেলা খাবার খাওয়ান পটিয়ার নুরুল আলম সওদাগর।

  • সময় রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৬১ পঠিত

আলমগীর আলম, পটিয়া।

চট্টগ্রামের পটিয়ায় প্রতি শুক্রবার অসহায় দিনমজুর, শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের জন্য ব্যতিক্রমী মানবিক উদ্যোগ চালিয়ে যাচ্ছেন পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি ও গাউছিয়া মেজবানী হোটেলের পরিচালক মোহাম্মদ নুরুল আলম সওদাগর।
প্রতি শুক্রবার জুমার নামাজের পর তার উদ্যোগে পটিয়া স্টেশন রোড এলাকায় অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য একবেলার খাবারের আয়োজন করা হয়। এ সময় দিনমজুর, রিকশাচালক, শ্রমিক ও পথচারী অসহায় মানুষদের চেয়ার-টেবিলে বসিয়ে সম্মানের সঙ্গে খাবার পরিবেশন করা হয়। শুধু খাবার বিতরণেই সীমাবদ্ধ না থেকে অনেককে যাতায়াত খরচ হিসেবে নগদ অর্থও প্রদান করা হয়।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে নীরবে-নিভৃতে মানবসেবামূলক এই কার্যক্রম পরিচালনা করে আসছেন নুরুল আলম সওদাগর। তার এ উদ্যোগে প্রতি সপ্তাহেই উপকৃত হচ্ছেন বহু অসহায় মানুষ। অর্থনৈতিক কষ্টে থাকা মানুষের মুখে হাসি ফোটাতে তিনি নিয়মিতভাবে এই আয়োজন অব্যাহত রেখেছেন।
মোহাম্মদ নুরুল আলম সওদাগর বলেন, “সামাজিক ও মানবিক দায়িত্ববোধ থেকেই মানুষের পাশে থাকার চেষ্টা করি। আল্লাহ যেন আমাকে আরও বেশি মানুষের সেবা করার তৌফিক দেন, সেজন্য সবার কাছে দোয়া চাই।”
পটিয়ার কৃতী সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক হাজী মোহাম্মদ আবুল বশর বলেন, “নুরুল আলম সাহেব সত্যিকারের একজন মানবিক মানুষ। অসহায় মানুষের প্রতি তার ভালোবাসা ও উদারতা সত্যিই প্রশংসনীয়। সমাজের অবহেলিত মানুষের পাশে এভাবে দাঁড়ানো প্রতিটি বিত্তবান ও সচেতন মানুষের দায়িত্ব হওয়া উচিত।”
এদিকে নুরুল আলম সওদাগরের এমন মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার এই সেবামূলক কর্মকাণ্ডকে অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। তারা মনে করেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এ ধরনের উদ্যোগে এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে এবং মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট