1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত পেশাজীবী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন আন্দরকিল্লায় গীতাধ্বনি’র উদ্যেগে গীতাজয়ন্তী সত্যিকারের শিক্ষিত প্রজন্ম তৈরীতে অধ্যাপক তপনজ্যোতি বড়ুয়ার মতো ব্যক্তিত্বদের রচনাসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য উরকিরচরে দোয়া মাহফিল। চট্টগ্রাম বিভাগ ছাড়িয়ে বৈশ্বিক বিস্তার—এসএসসি ’৯১ ব্যাচ এখন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশ জাতীয়তাবাদী হকার্স দল ইপিজেড থানা শাখার আয়োজনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল ১৭তম বর্ষপূর্তি ও প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৫ আগামী ৬ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হবে মিরসরাইয়ে লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্টের মেডিকেল ক্যাম্প সম্পন্ন নানিয়ারচর জোন (১৭ই বেংগল) এর উদ্যো‌গে দুর্গম পাহাড়ে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ

সন্ত্রাসী হামলার প্রতিবাদে চকরিয়া সমিতির মানববন্ধন 

  • সময় বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৩৮৭ পঠিত

চট্টগ্রাম ব্যুরোঃ

চট্টগ্রামের চকরিয়া সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকায় আবুল হাশেম কে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে চকরিয়া সমিতি।

সোমবার সন্ধ্যায় নগরীর জেলা পরিষদ কার্যালয়ের সামনে চকরিয়া সমিতির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাহউল্লাহ’র সভাপতিত্বে ও
সাধারণ সম্পাদক হামিদ হোসাইনের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, গত ৫ নভেম্বর আবুল হাশেম কে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা ধারালো ছোরা, লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করেছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। চকরিয়া থানার ওসি এই মামলা নিতে গড়িমসি করছে এবং আসামিদের পক্ষ হয়ে সমঝোতার জন্য হাশেমের পরিবার কে চাপ দিচ্ছে ওসি। যারা আবুল হাশেম কে মেরে জখম করেছে । তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সন্ত্রাসী এই হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, চকরিয়া সমিতির সহ-সভাপতি এম হামিদ হোসাইন, সহ-সভাপতি হাশেম উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক অধ্যক্ষ আনোয়ার হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক, মো: নাছির উদ্দিন, আইন-বিষয়ক সম্পাদক এড. মোঃ: ওসমান গণি, দপ্তর ও পাঠাগার সম্পাদক মোহাম্মদ মিনারুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য, অলিদুল আজিম ও লায়ন এইচ এম ওসমান সরওয়ার।

সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাহউল্লাহ বলেন, আমাদের কার্যকরী পরিষদের অন্যতম সদস্য আবুল হাশেমের উপর পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে যে আঘাত হয়েছে ও আক্রমণ করা হয়েছে তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং সাথে সাথে হিনো চক্রান্তকারীদের ও ষড়যন্ত্র কারীরা যারা তার উপর নির্মমভাবে আক্রমণ করেছে আহত করে হসপিটালে ভর্তি হ‌ওয়ার মতো এবং জীবন মরণ সংগ্রাম করে তিনি এখন মৃত্যুর সাথে লড়াই করছে। আর আমরা জোর দাবি জানাচ্ছি, এই সন্ত্রাসীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা হোক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট