1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কলাউজান নিজতালুকে মহোৎসব পরিষদের অভিষেক ও সম্মাননা প্রদান আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র ২০২৬-২৭ সেবাবর্ষের কমিটি গঠন কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি)-এর কেন্দ্রীয় জাতীয় প্রোগ্রাম সমন্বয়ক হলেন সংগঠক মোহাম্মদ আলী শিশু মৃত্যুতে আমাদের কোনো দায় নেই:- সাজিনাজ হসপিটাল কর্তৃপক্ষ হৃদরোগে আক্রান্ত হয়ে পটিয়ার মানবিক চিকিৎসক ডা. পুলক আইচের পরলোকগমন। গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের ১৪ বছরে নাগরিক ঐক্য: মোস্তানছিরুল হক চৌধুরী সামাজিক মাধ্যমে অভিযোগ, কনস্যুলেট বলছে ‘মিথ্যা ও বানোয়াট’ পটিয়া আমির ভান্ডার দরবার শরীফে হাজী মোহাম্মদ আবুল বশর সি,আই,পির পক্ষে অনুদান প্রদান আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে চট্টগ্রামে বাবা দিবস ও ফল উৎসব অনুষ্ঠিত।

সফল হতে চায় -উত্তম কে. বড়ুয়া

  • সময় শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৯৪ পঠিত

সফল হতে চায়

উত্তম কে. বড়ুয়া

যদি কেউ সফল হতে চায়,
আকাঙ্ক্ষা না থাকলে
তার কাছ থেকে সফলতা পালায়।
আকাঙ্ক্ষা মানুষকে
এগিয়ে যেতে সাহায্য করে,
তার হাত ধরে-
সফলতার পথ এগিয়ে যেতে পারে।

যদি কেউ সফল হতে চায়,
সংকল্প না থাকলে
পথের সন্ধান পাওয়া খুবই দায়।
সংকল্প মানুষের মনে
আত্মবিশ্বাস খুবই বাড়ায়।
আত্মবিশ্বাস ঘনীভূত হলে
যাপিত জীবন বদলে যায়।

যদি কেউ সফল হতে চায়,
সিদ্ধান্ত নিতে কখনো
বিন্দুমাত্র যেন ভয় না পায়।
জীবনে সিদ্ধান্ত নিতে
যিনি মানসিকভাবে ভীতির মুখোমুখি হবে
তার জীবনে বিবিধ রকম
বাধা আসা যাওয়া করবে।

যদি কেউ সফল হতে চায়,
জীবনে শৃঙ্খলা না থাকলে
তার জীবনের সফলতা আসতে চরম বাধা পায়।
তাই সফলতার জন্য-
শৃঙ্খলা হচ্ছে আসল চাবিকাঠি।
অতঃপর আকাঙ্ক্ষা সংকল্প সিদ্ধান্ত
এবং শৃঙ্খলা দিয়ে সফলতার জন্য করতে হবে খুঁনসুটি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট