1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় নব জাগরণ যুব সংঘের নতুন কমিটি গঠন জাতীয় সাংবাদিক সংস্থা, চট্টগ্রাম মহানগরীর অভিষেক উদযাপন ২৭ ডিসেম্বর ২০২৬। মীর মোহাম্মদ নাসির উদ্দিনের রোগমুক্তি কামনায় নগর স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ক্যাম্পের নিজ কক্ষে এসআইয়ের রহস্যজনক মৃত্যু, কারণ অনুসন্ধানে তদন্ত শুরু চাটগাঁ ভাষার বিশ্বায়নে AI হোক নতুন সম্ভাবনার সেতুবন্ধ – প্রফেসর অঞ্জলি বড়ুয়া প্রতিটি শ্রেণিতে প্রথম, আলিমে উপজেলার একমাত্র জিপিএ-৫ মুনতাহা পরিকল্পিত সন্ত্রাসে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে পলাতক ফ্যাসিস্ট ও গুপ্ত রাজনৈতিক শক্তি: মুহাম্মদ শাহেদ আনসার-ভিডিপির পক্ষ থেকে পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন আদর্শ ছাত্র ও যুব সমাজের পরিচালক সরোয়ার উদ্দিন আনসারী। শ্রীপুর আবদার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি নির্বাচিত হলেন প্রতিষ্ঠাতা শিক্ষক আলহাজ্ব মোঃ ওয়াহিদুজ্জামান মাস্টার পটিয়ায় জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে দোয়া, মিলাদ ও  এতিমখানায় তবারক বিতরণ অনুষ্ঠিত

সাম্প্রদায়িকতা রুখতে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার আহ্বান

  • সময় বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৮৮ পঠিত

পলাশ সেন,চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

চট্টগ্রামে সীতাকুণ্ডে ১০ ফেব্রুয়ারি ২০২২ ইং আর্টিকেল নাইনটিনের আয়োজনে রেডিও অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সামাজিক পরিসরে সাংস্কৃতিক চর্চার অভাবে মোবাইল ও ইন্টারনেটের প্রতি তরুণদের আসক্তি বাড়ছে। এর ফলে সামাজিক যোগাযোগমাধ্যম হয়ে ওঠেছে বিদ্বেষ, সহিংসতা ও সাম্প্রদায়িকতা ছড়ানোর উর্বর ক্ষেত্র। এ পরিস্থিতি থেকে উত্তরণে দেশজুড়ে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে। চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত কমিউনিটি রেডিও সাগর গিরি ৯৯.২ এফএম-এ বুধবার (৯ ফেব্রুয়ারি ২০২২) সরাসরি (Live) প্রচারিত অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।

সকল সম্প্রদায়ের জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি, বহুত্ববাদ, অন্তর্ভুক্তি এবং সহনশীলতা নিশ্চিত করতে দেশজুড়ে কমিউনিটি রেডিওর মাধ্যমে সংলাপ আয়োজন করছে আর্টিকেল নাইনটিন। এই কার্যক্রমের অংশ হিসেবে রেডিও সাগর গিরিতে জনসচেতনামূলক অনুষ্ঠানটি করা হয়।

আলোচনায় অংশ নেন আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল, টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টি ফোরের প্রধান বার্তা সম্পাদক শাহনাজ মুন্নি, সীতাকুণ্ড উপজেলার সাংস্কৃতিক পরিষদের সভানেত্রী সুরাইয়া বাকের এবং সীতাকুন্ড উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য সাম্প্রদায়িকা পূজা কমিটির সদস্য দীপ্তা রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেডিও সাগর গিরির উপস্থাপিকা পাতা দে।

অনুষ্ঠানে আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই সাম্প্রদায়িকতা প্রতিহত করতে হবে। দূর্নীতি, অনিয়ম, অবিচার, অগণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে এমন সমাজ গঠন করতে হবে যেখানে তরুণ সম্প্রদায় নির্ভয়ে সত্য বলতে পারবে। সম্প্রীতি বাড়াতে তিনি তরুণদের মধ্যে আন্ত:ধর্মীয় সংলাপ আয়োজন ও অন্যের ধর্ম সম্পর্কে পরিপূর্ণভাবে জানার প্রতি গুরুত্বারোপ করেন।

 

জ্যেষ্ঠ সাংবাদিক শাহনাজ মুন্নি বলেন “সামাজিক যোগাযোগমাধ্যমে কোনও গেট কীপার নেই এটা মাথায় রেখে দর্শক শ্রোতার উচিৎ সচেতন থেকে সংবাদের সঠিক উৎস খুঁজে বের করা।’’ যাচাই বাছাইয়ের পর একটা সংবাদের প্রতিক্রিয়া ব্যক্ত করলে ’ভুয়া খবর’ ছড়ানো বন্ধ করা সহজ হবে বলে মনে করেন তিনি।

সংস্কৃতি কর্মী সুরাইয়া বাকের তৃণমূল পর্যায়ে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, “ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দেবে বর্তমান তরুণ সমাজ। তাদেরকে সংস্কৃতিমনা করতে প্রত্যেককে যার যার অবস্থান থেকে আন্দোলন চালিয়ে যেতে হবে।” দীপ্তা রায় বলেন, ”বর্তমান প্রজন্মকে ভাইরাল হওয়ার প্রবণতা থেকে মুক্ত করতে হবে। তাদেরকে নৈতিক মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। এক্ষেত্রে পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব রয়েছে।

সাম্প্রদায়িক সম্প্রীতি তরুণ সমাজের ভূমিকা’শীর্ষক এ অনুষ্ঠানে আলোচকদের পাশাপাশি ফেসবুকে প্রচারিত লাইভে কমেন্টের মাধ্যমে বিভিন্ন মতামত তুলে ধরেন দর্শক-শ্রোতারা। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সামাজিক যোগাযোগমাধ্যমের ভুমিকা নিয়ে নানান মন্তব্য ও প্রশ্ন উত্থাপন করেন তারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট